ঢাকা ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

ফুঁসছে উত্তরের নদ-নদী, ১১ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৮:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ ৩১৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তরের সকল কটি নদীর জল বেড়েই চলেছে। রেকর্ড ভেঙ্গে বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মার জল। ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর জল সমতল বৃদ্ধি অব্যাহত থাকার পূর্বঅভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

জলার বাড়ার সঙ্গে ১১টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গিয়েছে। গাইবান্ধা, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, শরীয়তপুর এবং ফরিদপুর ১১টি জেলার নিম্নাঞ্চল জলের তলায়। জল বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানান, আটটি নদ-নদীর ১৯টি পয়েন্টের জল বিপৎসীমা অতিক্রম করে গিয়েছে।

কুড়িগ্রাম থেকে সাংবাদিক শ্যামল ভৌমিক জানান, কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির অবণতি ঘটছে। জল বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফসলের ক্ষতি হয়েছে। জলে ভাসছে বাড়িঘর। দেখা দিয়েছে জলবাহী নানা রোগবালাই।

ধরলার জল কুড়িগ্রামে বিপৎসীমার ৭ সেন্টিমিটার, চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের জল ৪৯ সেন্টিমিটার এবং হাতিয়ায় ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধায় ঘাঘট নদীর জল বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে যমুনার জল বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার, সাঘাটায় ২৯ সেন্টিমিটার, জামালপুরের বাহাদুরাবাদে ৫৯ সেন্টিমিটার, বগুড়ার সারিয়াকান্দিতে ৬৩ সেন্টিমিটার, কাজিপুরে ৫২ সেন্টিমিটার, সিরাজগঞ্জে ৫৮ সেন্টিমিটার, টাঙ্গাইলের পোড়াবাড়িতে ২১

সেন্টিমিটার, পাবনার মথুরায় ২৩ সেন্টিমিটার এবং মানিকগঞ্জের আরিচা পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আত্রাইয়ের জল সিরাজগঞ্জের বাঘাবাড়িতে বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার, টাঙ্গাইলের এলাসিন পয়েন্টে ধলেশ্বরীর জল ৬৪ সেন্টিমিটার এবং রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার জল বিপৎসীমার ৬২

সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাগ্যকূলে পদ্মার জল ১ সেন্টিমিটার ও সুরেশ্বরে ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ঢাকার পাশের তুরাগ নদের জলও বিপৎসীমা ছাড়িয়েছে। কালিয়াকৈরে বইছে বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে। বিভিন্ন নদ-নদীতে পূর্বাভাস কেন্দ্রের ১০৯টি পর্যবেক্ষণ স্টেশনের বুধবার

৬৮টিতে জলের সমতল বেড়েছে। কমেছে ৪০টি স্টেশনের জলের সমতল। অপরিবর্তিত রয়েছে একটি স্টেশনের আর ১৯টি স্টেশনের জলের সমতল বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফুঁসছে উত্তরের নদ-নদী, ১১ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

আপডেট সময় : ০৮:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১