ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনে পঞ্চম মার্কিন নৌবহর ও জর্ডানে বিমানঘাঁটিতে হামলা দাবি ইরানের   চা-বাগানের সবুজে চা-বাগানের সবুজে ধরা দিল দুর্লভ চিতাবিড়াল ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার

ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৯:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ৩৭৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশিষ্ট লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনকে দেখতে ও তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ফরিদা পারভীনকে দেখতে যান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

উপদেষ্টা অসুস্থ ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও কর্তব্যরত চিকিৎসকগণের সাথে চিকিৎসার ব্যাপারে কথা বলেন। এসময় উপদেষ্টার সাথে ইউনির্ভাসেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, বেসরকারি সংস্থা উবিনীগের পরিচালক সীমা দাস সীমু উপস্থিত ছিলেন।

বিগত পহেলা ফেব্রুয়ারি শ্বাসকষ্ট, জ্বর ও প্রস্রাব কমে যাওয়া সমস্যাজনিত কারণে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন ফরিদা পারভীন। বর্তমানে কেবিনে রেখে তার চিকিৎসা চলছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণ জানান, প্রথম অবস্থায় ৬০ লিটার অক্সিজেন এর প্রয়োজন থাকলেও বর্তমানে অবস্থার উন্নতি হওয়ায় দুই লিটার অক্সিজেন লাগছে। এই মুহূর্তে রোগীর অবস্থার উন্নতি হলেও সম্পূর্ণ শঙ্কামুক্ত নন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আপডেট সময় : ০৯:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫