ঢাকা ০২:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতালে ঢুকে  যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে সোমবার খুলছে আধুনিক ওসমানী উদ্যান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের বিদ্রূপ বাংলাদেশের কক্সবাজারে রিসোর্টে বিধ্বংসী আগুনে ১০ জনের মৃত্যু, রয়েছে একই পরিবারের ৬জন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বিশাল বাগাড়, বিক্রি হলো ১ লাখ ৩৫ হাজার টাকায় কৃষিজমির টপসয়েল রক্ষায় উদ্যোগ, খননের মাটি যাবে বৈধ ইটভাটায় কক্সবাজারে মেরিনড্রাইভের এক রিসোর্টে বিধ্বংসী  আগুন, এখন পর্যন্ত ৭ নিহত শ্রীমন্ত নদীর তীরে মানবতার বাতিঘর (১) ষষ্ঠীপূজায় ২৪ হাজার মণ্ডপে দুর্গোৎসবের সূচনা, সম্প্রীতি-সহাবস্থানে মুখর বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে সোমবার খুলছে আধুনিক ওসমানী উদ্যান

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে সোমবার খুলছে আধুনিক ওসমানী উদ্যান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন রূপে উন্মুক্ত হতে যাচ্ছে ঐতিহাসিক ওসমানী উদ্যান। প্রায় ১০ বছর বন্ধ থাকার পর আধুনিকায়ন করা এই উদ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল সোমবার (১৯ অক্টোবর)। একই সঙ্গে উদ্বোধন করা হবে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওসমানী উদ্যান প্রাঙ্গণে সোমবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সম্প্রতি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে উদ্যানটির আধুনিকায়ন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ শেষে একই দিন উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর ওসমানী উদ্যান আবারও নগরবাসীর অবসরযাপন ও বিনোদনের প্রাণবন্ত কেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। আধুনিক সুযোগ-সুবিধা ও নান্দনিক পরিবেশে সাজানো উদ্যানটিতে দর্শনার্থীরা হাঁটাচলা, অবসরযাপন এবং পরিবার-পরিজনের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পাবেন।

উদ্যানের অন্যতম আকর্ষণ হিসেবে নির্মাণ করা হয়েছে বিশেষ ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। জুলাই শহীদ ও জুলাইয়ের বীর যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নির্মিত এই স্মৃতিস্তম্ভ দর্শনার্থীদের সামনে জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান এবং আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরবে।

সচিবালয়-সংলগ্ন গুরুত্বপূর্ণ এই উদ্যানের আধুনিকায়নে যুক্ত করা হয়েছে নানামুখী নাগরিক সুবিধা। এর মধ্যে রয়েছে সুপরিকল্পিত হাঁটার পথ, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি, শিশুদের জন্য নির্ধারিত খেলার জায়গা, কৃত্রিম পানির ফোয়ারা এবং মনোরম জলধারা।

সব মিলিয়ে, সবুজের স্নিগ্ধতা, আধুনিক অবকাঠামো ও ঐতিহাসিক স্মৃতির সমন্বয়ে ওসমানী উদ্যানকে নগরবাসীর জন্য একটি আকর্ষণীয় অবসর ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর উদ্যানটি খুলে দেওয়ার মধ্য দিয়ে রাজধানীর নাগরিক জীবনে যুক্ত হতে যাচ্ছে নতুন এক উন্মুক্ত পরিসর।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :