ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের বিদ্রূপ বাংলাদেশের কক্সবাজারে রিসোর্টে বিধ্বংসী আগুনে ১০ জনের মৃত্যু, রয়েছে একই পরিবারের ৬জন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বিশাল বাগাড়, বিক্রি হলো ১ লাখ ৩৫ হাজার টাকায় কৃষিজমির টপসয়েল রক্ষায় উদ্যোগ, খননের মাটি যাবে বৈধ ইটভাটায় কক্সবাজারে মেরিনড্রাইভের এক রিসোর্টে বিধ্বংসী  আগুন, এখন পর্যন্ত ৭ নিহত শ্রীমন্ত নদীর তীরে মানবতার বাতিঘর (১) ষষ্ঠীপূজায় ২৪ হাজার মণ্ডপে দুর্গোৎসবের সূচনা, সম্প্রীতি-সহাবস্থানে মুখর বাংলাদেশ ফ্যামিলি ও কৃষক কার্ডে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য কমার আশা: বিশ্বব্যাংক-আইএমএফ ডেঙ্গুর মৌসুমে পরিস্থিতি উদ্বেগজনক, এক দিনে আরও ১০ মৃত্যু

ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বিশাল বাগাড়, বিক্রি হলো ১ লাখ ৩৫ হাজার টাকায়

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বিশাল বাগাড়, বিক্রি হলো ১ লাখ ৩৫ হাজার টাকায়

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাগাড় মাছ। মাছটি প্রথমে ১ লাখ ১০ হাজার টাকায় কেনা হলেও পরে খুচরা পর্যায়ে বিক্রি করা হয় ১ লাখ ৩৫ হাজার টাকায়।

জানা গেছে, শুক্রবার চিলমারীর পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে জাল ফেলেন জেলে নরেন্দ্র নাথ। সকালে তাঁর জালে বিশাল আকৃতির বাগাড় মাছটি ধরা পড়ে। পরে থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী সাজু মিয়া মাছটি ১ লাখ ১০ হাজার টাকায় কিনে নেন।

সন্ধ্যায় চিলমারীর পাম্পমোড় এলাকায় মাছটি কেটে খুচরা ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী সাজু মিয়া জানান, ব্রহ্মপুত্র নদে পানি কমে যাওয়ায় বর্তমানে জেলেদের জালে বাগাড়, পাঙাশসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। এসব মাছের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে।

বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা ও রাজনৈতিক নেতাদের অনেকে আগাম অর্ডার দিয়ে মাছ কেনেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী মাছ পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

তবে বাগাড় মাছের বাণিজ্যিক শিকার ও বিক্রি নিয়ে রয়েছে উদ্বেগ। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় বাগাড়কে মহাবিপন্ন প্রাণী হিসেবে উল্লেখ করা হয়েছে।

বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, এ মাছ ধরা ও বেচাকেনার ক্ষেত্রে আইনগত বিধিনিষেধ রয়েছে। সংশ্লিষ্ট বিধান কার্যকর না হওয়ায় প্রকাশ্যেই বাগাড় শিকার ও বিক্রির ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক জানান, ব্রহ্মপুত্র নদে বড় বাগাড় মাছ ধরা পড়ার খবর তিনি শুনেছেন। নদে দেশি বড় মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে মৎস্য বিভাগের পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :