ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

পোল্ট্রি শিল্পের বাজার যেভাবে নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৮:৪১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৩৯৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের পোল্ট্রি শিল্প দীর্ঘদিন ধরে দেশের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস হিসেবে ভূমিকা রেখে চলেছে। একসময় এই শিল্পের নিয়ন্ত্রণ ছিল ক্ষুদ্র ও মাঝারি খামারিদের হাতে, যারা স্থানীয়ভাবে ডিম ও মুরগির উৎপাদন নিশ্চিত করত। কিন্তু বর্তমানে কর্পোরেট কোম্পানিগুলোর একচ্ছত্র নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের দৌরাত্ম্যে ক্ষুদ্র খামারিরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না।

এমন পরিস্থিতিতে ছোট খামারিরা ধীরে ধীরে উৎপাদন বন্ধ করতে বাধ্য হচ্ছে, যা সরাসরি দেশের ডিম ও মুরগির বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। বাজারে সংকট দেখা দেওয়ায় একদিকে সাধারণ মানুষকে চড়া দামে পণ্য কিনতে হচ্ছে, অন্যদিকে অনেকের কর্মসংস্থান বন্ধ হচ্ছে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার ফেসবুকে এ কথা লিখেন।

যেভাবে বাজার নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট

১. খাদ্য ও বাচ্চার বাজার নিয়ন্ত্রণ: কর্পোরেট কোম্পানিগুলো নিজেদের নিয়ন্ত্রণে ব্রিডিং ফার্ম ও ফিড মিল তৈরি করে খাদ্য ও বাচ্চার দাম ইচ্ছেমতো নির্ধারণ করছে। ফলে ক্ষুদ্র খামারিদের উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে।

২. বাজারে কৃত্রিম সংকট তৈরি: কখনো অতিরিক্ত সরবরাহ করে দাম কমিয়ে দেওয়া হয়, কখনো সংকট সৃষ্টি করে দাম বাড়ানো হয়। এতে ক্ষুদ্র খামারিরা ক্ষতিগ্রস্ত হয় এবং তারা ধীরে ধীরে বাজার থেকে বিদায় নিতে বাধ্য হয়।

৩. নিজেদের খামার প্রতিষ্ঠা করা: আগে কর্পোরেট কোম্পানিগুলো শুধু খাদ্য ও বাচ্চার ব্যবসা করত, কিন্তু এখন তারা নিজেরাই খামার খুলে ক্ষুদ্র খামারিদের প্রতিযোগিতার বাইরে ঠেলে দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পোল্ট্রি শিল্পের বাজার যেভাবে নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট

আপডেট সময় : ০৮:৪১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫