ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ নয়, কৌশলে চাপ: ইরানকে ঘিরে দীর্ঘমেয়াদি নৌ-অবরোধের নতুন হিসাব ঢাকাকে ‘ক্লিন–গ্রিন’ নগরী গড়তে সরকারের বহুমাত্রিক পরিকল্পনা দেশজুড়ে কালবৈশাখীর দাপট: স্বস্তির বৃষ্টি, সঙ্গে ভোগান্তি ও সতর্কতা জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি

পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে মিঠুন চক্রবর্তী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১ ২৮৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করার পরেই চেনা মেজাজে ধরা দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তাঁর অভিনীত সিনেমার কিছু জনপ্রিয় সংলাপ সভামঞ্চে বলেছিলেন। যা তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে উস্কানিমূলক ঠেকে। তার জেরেই ৬ মে মানিকতলা থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর জারি করা হয়।
আর সেই সূত্র ধরেই আজ পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হল এই সিনে তারকাকে। বুধবার ভার্চুয়াল মাধ্যমে মিঠুন চক্রবর্তীকে জেরা করে পুলিশ। খবর বিজনেস প্রাইম নিউজ ।

তৃণমূলের কর্মী-সমর্থকদের এই অভিযোগ খারিজ করার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। ১১ জুন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি উঠলে তিনি জানান, তৃণমূলের অভিযোগের খারিজের বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না।

বরং তাঁর নির্দেশ ছিল, মিঠুন চক্রবর্তীকে তদন্তকারী অফিসারদের সঙ্গে সমস্তরকম সহযোগিতা করতে হবে। তদন্তের স্বার্থে ভার্চুয়ালি মিঠুনের সাথে যোগাযোগ করবেন অফিসারের সঙ্গে। সেই অনুযায়ী বুধবার প্রায় ১৫ মিনিট ধরে বিজেপির এই সিনে তারকা সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়।

যদিও তদন্তকারী অফিসারদের মিঠুন জানিয়েছিলেন, কোন উস্কানিমূলক মন্তব্য তিনি করেননি। কেবল নিজের অভিনয় করা সিনেমার সংলাপ বলেছেন মাত্র।

একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ব্রিগেড মঞ্চে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী।

সেই মঞ্চে তাঁর মুখে শোনা গিয়েছিল, “আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।” ব্রিগেডের মঞ্চে মিঠুনের এই বক্তব্যই রীতিমত সাড়া ফেলে দিয়েছিল সেইসময়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে মিঠুন চক্রবর্তী

আপডেট সময় : ০৯:৩৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১