ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার নতুন টোল বসানোর পরিকল্পনা: হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-রাশিয়া

পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী মাঠে নামলেন তারেক রহমান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ১৮৩ বার পড়া হয়েছে

ঐতিহ্যবাহী পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী মাঠে নামলেন তারেক রহমান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শীত উপেক্ষা করে অনেক নেতাকর্মী বুধবার রাত থেকেই মাঠে অবস্থান নেন, যা দলের প্রতি তৃণমূলের আবেগী সংযোগ সাংগঠনিক শক্তির পরিচয় দেয়

সিলেট থেকে নির্বাচনী জনসভা শুরু করে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তার সময় থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করার ক্ষেত্রে সিলেটকে অগ্রাধিকার দিয়েছেন। পরে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে সব নির্বাচনে সিলেটকে সূচনাস্থল হিসেবে বেছে নিয়েছেন। এই ঐতিহ্যের কারণে দলের পরবর্তী নেতৃত্ব সেই ধারাই অনুসরণ করেছে। ১৯৭০ ও ৮০-এর দশকে এ অঞ্চলে তাদের প্রথম রাজনৈতিক কার্যক্রম ছিল। পুত্র তারেক রহমান সেই ধারাবাহিকতাই অনুসরণ করলেন।

বুধবার রাত ৮টায় সিলেটে পৌছান এবং  সাড়ে ৮টার দিকে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।  তিনি সিলেটে  শ্বশুরবাড়িতে রাত্রিযাপন করেন।

হযরত শাহজালাল (র.)–এর পূণ্যভূমি সিলেট বরাবরই বিএনপির জন্য রাজনৈতিক ও আবেগী শক্তির কেন্দ্র হিসেবে বিবেচিত। সেই বাস্তবতায় সিলেট থেকেই নির্বাচনী মাঠে নামা দলটির রাজনৈতিক ও সামাজিক বন্ধনের প্রতীক হয়ে উঠেছে।

 বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হয় বিএনপির প্রথম নির্বাচনী জনসভার কার্যক্রম। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ১১টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং নির্বাচনী রূপরেখা তুলে ধরেন।

ঐতিহ্যবাহী পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী মাঠে নামলেন তারেক রহমান
ঐতিহ্যবাহী পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী মাঠে নামলেন তারেক রহমান

জনসভাকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসা মাঠ জনসমুদ্রে পরিণত হয়। ভোর থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। নগরীর বিভিন্ন এলাকা এবং সিলেট বিভাগের নানা জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন।

শীত উপেক্ষা করে অনেক নেতাকর্মী বুধবার রাত থেকেই মাঠে অবস্থান নেন, যা দলের প্রতি তৃণমূলের আবেগী সংযোগ ও সাংগঠনিক শক্তির পরিচয় দেয়।

এ সমাবেশে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতি রাজনৈতিক বক্তব্যকে সামাজিক আবেগে পরিণত করে। তারেক রহমান তার বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচারের প্রতিশ্রুতি তুলে ধরেন।

সিলেট থেকে শুরু হওয়া এই নির্বাচনী যাত্রা আগামী দিনে সাত জেলায় জনসমুদ্রে রূপ নেবে, এমন প্রত্যাশাই এখন দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী মাঠে নামলেন তারেক রহমান

আপডেট সময় : ০১:১৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬