ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

পশ্চিমবঙ্গ বিজেপিতে বড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন ৮ নেতা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১ ৩০৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলিপুরদুয়ার বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের পশ্চিমবঙ্গ বিজেপিতে বড় ভাঙনের ঘটনা ঘটেছে। সোমবার গঙ্গাপ্রসাদ শর্মাসহ আলিপুরদুয়ারের মোট বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

হিন্দুস্তান টাইমসের খবরে আরও বলা হয়, ঘটনার পর এবারের বিধানসভা নির্বাচনেও বেশ ভালো ফল করা আলিপুরদুয়ারে বিজেপির চরম ক্ষতি হল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আর দলবদল করে গঙ্গাপ্রসাদ নিশানা করেছেন বিজেপি নেতৃত্বকেই।

তিনি বলেন, ‘‌জেলার নেতাদেরকে কখনই গুরুত্ব দেয় না বিজেপি। নির্বাচনের আগে কাজ করলাম আমরা, আর আমারাই কোনও গুরুত্ব পেলাম না। নির্বাচনের আগেই দলবদল করতে পারতাম। কিন্তু তা করলে আমাকে গদ্দার বলা হত। আমি দলকে ৫টা আসন দিয়েছি। তারপর ফিরেছি। কিন্তু বিজেপি জেলার নেতাদের গুরুত্বই দেয় না। তাই দল ছেড়ে দিলাম।’‌

দীর্ঘদিন ধরেই আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন গঙ্গাপ্রসাদ শর্মা। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ারের বিজেপির জেলা সভাপতির দায়িত্ব পান তিনি। তারপরই লোকসভায় ভাল ফল করে বিজেপি।

একুশের নির্বাচনেও গঙ্গাপ্রসাদ শর্মার জোরেই আলিপুরদুয়ারের ৫টি আসন বিজেপির দখলে রয়েছে বলেই মত অনেকের। আর এই যোগদানের পর মুখ খুললেন মুকুল রায়। তিনি বলেন, ‘এটা শেষের শুরু। বিজেপি যেখানে নিজেদের শক্তিশালী বলে দাবি করছে, সেই উত্তরবঙ্গ থেকেই আগে ভাঙন ধরল ওই দলে। এরপর আরও দেখবেন।’‌

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পশ্চিমবঙ্গ বিজেপিতে বড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন ৮ নেতা

আপডেট সময় : ০৫:৩৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১