ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ছাড়াল

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:২২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ ২৫৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ১৫ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল। গোটা রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা ফের দেড় হাজার ছাড়িয়েছে। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা কমে হয়েছে ২৭। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের দৈনিক হার ফের ৩ শতাংশের নীচে রয়েছে।

স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত এ রাজ্যে মোট ১৫ লক্ষ ১ হাজার ২৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি (৩,১৬,২১২)। ওই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৬ জন।

এই মুহূর্তে উত্তর ২৪ পরগনায় সক্রিয় রোগীর সংখ্যা ২ হাজার ৩৬৯। অন্য দিকে, কলকাতায় মোট ৩ লক্ষ ৮ হাজার ২১৮ জনের মধ্যে করোনা ছড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১২৭ জন। এ শহরে এখনও ১ হাজার ৬১২ জনের মধ্যে সংক্রমণ রয়েছে। এ ছাড়া পশ্চিম মেদিনীপুর (১৪১), দার্জিলিং (১৩৫) এবং জলপাইগুড়ি (১১৭) জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০-র বেশি হয়েছে। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২০ হাজার ১৭০।

চলতি বছরের ১৮ এপ্রিলের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, তার আগের ২৪ ঘণ্টায় ২৮ জন সংক্রমিতের মৃত্যু হয়েছিল। তার পর থেকে দৈনিক মৃত্যুর সংখ্যা এতটা কম হল। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্য জুড়ে মৃত ২৭ জনের মধ্যে উত্তর ২৪ পরগনা, দার্জিলিং এবং কলকাতায় ৪ জন করে মারা গিয়েছেন।

অন্য দিকে, জলপাইগুড়ি, নদিয়া এবং পশ্চিম বর্ধমানে ৩ জন করে রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া হুগলিতে ২, আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ১ জন করে মারা গিয়েছেন।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাকরণের সংখ্যা কমেছে। ওই সময়ের মধ্যে ১ লক্ষ ৭৭ হাজার ৯৯২ জনকে টিকা দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য দফতরের হিসাবে দৈনিক কোভিড পরীক্ষা বেড়ে হয়েছে ৫৪ হাজার ৭৪১টি। যদিও সংক্রমণের দৈনিক হার কমে হয়েছে ২.৭০ শতাংশ। সূত্র আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ছাড়াল

আপডেট সময় : ১০:২২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১