ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমঝোতা না হলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের দেশ গঠনে নাগরিক দায়িত্ব আহ্বান প্রধানমন্ত্রীর ঈদের টানা সাতদিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ঢাকায় পশু কোরবানি ৭লাখ: সাভার ট্যানারী পল্লীতে চামড়া  ঢুকেছে সোয়া ৫ লাখ প্রথম ফিরতি ফ্লাইটে  ৪১৯ জন হজযাত্রী ঢাকায় পৌঁছেছেন চামড়া: অর্থনীতিতে আয়ের উৎস, সেই মূল্যবান সম্পদের এমন অর্থহীন পরিণতি! সড়ক নয়, যেন মৃত্যুর উপত্যকা! লোবানের গন্ধে ফিকে ঈদের আনন্দ বিশ্ববাজারে স্বর্ণের দামে  উল্লেখযোগ্য পতন, কেন? ঈদুল আজহায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা দেশজুড়ে উৎসবের আমেজে উদযাপিত পবিত্র ঈদুল আজহা

নেপাল জয় দিয়ে যাত্রা শুরু বাংলাদেশ দলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ১৮৬ বার পড়া হয়েছে

নেপাল জয় দিয়ে যাত্রা শুরু বাংলাদেশ দলের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ২০-২৪ মে ২০২৪ পর্যন্ত নেপাল টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় নেপালের কাঠমুন্ডুতে এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত প্রতিযোগিতা ২০২৪ ইভেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় স্বাগতিক নেপালসহ বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, ভ‚টান, পাকিস্তান ও বাংলাদেশের অনূর্ধ্ব-১২ বছরের বালক/বালিকা খেলোয়াড় ও ক্যাপ্টেন অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহের মধ্যে বালক বিভাগে দুটি গ্রুপ করা হয়েছে। বালক এককে বাংলাদেশ, ভারত ও মালদ্বীপ দল গ্রুপ-এ তে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং গ্রুপ-বি তে শ্রীলংকা, নেপাল, পাকিস্তান ও ভূটান দল প্রতিদ্বন্দ্বিতা করছে। অপরদিকে বালিকা দলে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল ও মালদ্বীপ দল রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বালক একক :
বালক এককের প্রথম খেলায় বাংলাদেশের মোহাম্মদ হায়দার ৬-২, ৬-০ গেমে মালদ্বীপের সালাম ইউসুফ জায়েন মোহাম্মদকে পরাজিত করে এবং দ্বিতীয় এককে বাংলাদেশের মো: জোবায়ের হোসেন ৬-০, ৬-১ গেমে মালদ্বীপের মোহাম্মদ আলসন সামীকে পরাজিত করে ফলে দ্বৈতের খেলা বাকি থাকতেই বাংলাদেশ ২-০ ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে জয় অর্জন করে। পরবর্তীতে দ্বৈতের খেলা বাংলাদেশের মোহাম্মদ হায়দার ও সৌরভ হোসেন ফাহিম জুটি ৬-০,৬-২ গেমে মালদ্বীপের মোহাম্মদ মুজাম্মেল লুক ও সালাম ইউফুফ জায়েন মোহাম্মদকে পরাজিত করে। ফলে বাংলাদেশ ৩-০ ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে জয়ী হয়।

বালিকা একক :
বালিকা এককের প্রথম ম্যাচে বাংলাদেশের সারা আল জসিম ২-৬, ৭-৬, ৬-১ গেমে নেপালের পানতা সারাকে এবং দ্বিতীয় এককে বাংলাদেশের জান্নাত হাওলাদার ২-৬ ৬-৪, ৬-৩ গেমে নেপালের ধোজে অনুশ্রীকে পরাজিত করে, ফলে দ্বৈতের খেলা বাকি থাকতেই বাংলাদেশ বালিকা দল ২-০ ম্যাচে নেপালের বিরুদ্ধে জয় লাভ করে। বালিকা দ্বৈতের খেলায় বাংলাদেশের সারা আল জসিম ও জান্নাত হাওলাদার জুটি ৬-৪, ৬-৩ গেমে নেপালের ধোজে অনুশ্রী ও জি সে আয়ুশা জুটিকে পরাজিত করে। ফলে বাংলাদেশ ৩-০ ম্যাচে নেপালের বিরুদ্ধে জয় লাভ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেপাল জয় দিয়ে যাত্রা শুরু বাংলাদেশ দলের

আপডেট সময় : ১১:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪