ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

নেপালকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ৪৬৬ বার পড়া হয়েছে

নেপালকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডিতে গ্রুপপর্বে টানা পাঁচ ম্যাচের পাঁচটিতে জয় বাংলাদেশের। শুক্রবার (৩১ মে) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপপর্বে (এ-গ্রুপ) নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপাল। তিনটি লোনাসহ নেপালকে ৪৬-৩১ পয়েন্ট ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ।

বিজয়ী দল প্রথমার্ধে ১৮-১৪ পয়েন্টে এগিয়ে ছিল। হারলেও ম্যাচে একটি লোনা তুলে নিতে সমর্থ হয় নেপাল। যা এই টুর্নামেন্টে বাংলাদেশের কাছ থেকে কোনো দলের প্রথম লোনা প্রাপ্তির ঘটনা। খেলার দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন বাংলাদেশের তারকা রেইডার মিজানুর রহমান। নেপালের বিরুদ্ধে আজ একাই দলকে ২০টি মূল্যবান পয়েন্ট এনে দেন মিজান। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচসেরা মিজানুর রহমানের হাতে পুরস্কারের ট্রফি ও প্রাইজমানি তুলে দেন জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আজাদ এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার।

আজ ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত লড়াই করে বাংলাদেশ ও নেপাল। ম্যাচে একবার বাংলাদেশ পয়েন্ট তুলে নেয় তো, পরেরবার নেপাল। এভাবে এগিয়ে চলে দুদলের গ্রুপপর্বের শেষ ম্যাচ। বাংলাদেশের ম্যাচ দেখতে এদিন দর্শকঢল নামে মিরপুর ইনডোর স্টেডিয়ামে। বাংলাদেশের প্রতিটি পয়েন্ট অর্জনে করতালি দিয়ে স্বাগত জানান লাল-সবুজের সমর্থকরা। খেলার প্রথমার্ধে চেয়ে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ম্যাচ শেষে এ কথা উল্লেখ করেন রেইডার মিজানও।

তিনি বলেন, আজ নেপালের বিরুদ্ধে ম্যাচের শুরুর দিকে আমরা নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে দলের সবাই দারুণ গোছানো ছিল। দলকে জেতাতে পেরে আমি খুশি। জয়ের এই ধারা সেমিফাইনালেও অব্যাহত থাকবে।

সেমিফাইনালে বাংলাদেশ বি গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে এবং দ্বিতীয় অবস্থানে থাকা দল নেপালের মুখোমুখি হবে। শনিবার বি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপের সিদ্ধান্ত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেপালকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

আপডেট সময় : ১০:৪১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪