ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

নির্বাচন উপলক্ষ্যে সেনা মোতায়েন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ৩৫৩ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ৮ দিন মাঠে থাকবে সেনাবাহিনী। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনা

মোতায়েনের এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সেনা মোতায়েনের অনুমতি দিয়েছেন।

হাতে সময় মাত্র চারদিন। বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণে প্রস্তুত নির্বাচন কমিশন। বুধবার থেকে সাতদিনের জন্য দেশজুড়ে

সেনা মোতায়েন করা হয়েছে। ৩-১০ জানুয়ারি পর্যন্ত ৬২ জেলায় দায়িত্ব পালন করবেন তারা। উপকূলের ১৯টি উপজেলায় দায়িত্ব পালন করবে

নৌবাহিনী। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জন্য প্রস্তুত বিমান বাহিনীর হেলিকপ্টার। সীমান্তে বিজিবি ও উপকূলে কোস্টগার্ডের সঙ্গে থাকবে সেনাবাহিনী।

আন্তঃকাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন

করতে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে ইন এইড টু দ্য সিভিল পাওয়ার-এর আওতায় সশস্ত্র বাহিনী নিয়োজিত হয়েছে।

সশস্ত্র বাহিনী ভোটগ্রহণের পূর্বে, ভোটগ্রহণের দিন ও ভোট গ্রহণের পরে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিতে দেশব্যাপী ৩-১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন তথা স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করবে।

সেনা বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা, উপজেলা, মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট এবং সুবিধাজনক স্থানে অবস্থান করবে। রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সশস্ত্র বাহিনীর সঙ্গে থাকবেন।

আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনী ৬২টি জেলায় নিয়োজিত হয়েছে। সমতলে সীমান্তবর্তী ৪৫টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ৪৭টি উপজেলায় সেনাবাহিনী বিজিবির সঙ্গে এবং উপকূলীয় ৪টি উপজেলায় কোস্টগার্ডের সঙ্গে সমন্বয়ের করে যৌথভাবে দায়িত্ব পালন করবে। ১৯টি উপকূলীয় জেলা-উপজেলায় নৌবাহিনী দায়িত্ব পালন করবে।

সশস্ত্র বাহিনী বিভাগের চিঠি অনুযায়ী, সেনাবাহিনীর কার্যক্রম সমন্বয় করতে একটি সেল থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচন উপলক্ষ্যে সেনা মোতায়েন

আপডেট সময় : ১১:০০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪