ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ১৬৪ বার পড়া হয়েছে

নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অপরিহার্য।

জনগণের ভোটাধিকার কার্যকরভাবে বাস্তবায়নে নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল এবং জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (২ জানুয়ারি)  বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে কক্সবাজার-১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগের জন্য আগ্রহী ও প্রত্যাশিত। এই আগ্রহ বজায় রাখতে হলে নির্বাচনের পরিবেশ হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে জনগণকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে। একটি মুক্ত ও স্বাধীন পরিবেশে যাতে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়ক ও নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে।

এর আগে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। কক্সবাজার-১ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাই শেষে দুজনের মনোনয়ন বাতিল করা হয়।

এ আসনে বৈধ প্রার্থী হিসেবে সালাহউদ্দিন আহমদের পাশাপাশি আব্দুল্লাহ আল ফারুখ (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ও মোহাম্মদ আবদুল কাদের (গণঅধিকার পরিষদ) প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে

আপডেট সময় : ০৮:৫৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬