ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, দূতাবাসগুলোকে আশ্বস্ত করলো ঢাকা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৩৪৯ বার পড়া হয়েছে

নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, দূতাবাসগুলোকে আশ্বস্ত করলো ঢাকা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ সালের জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ঢাকায় কর্মরত বিদেশি দূতাবাসগুলোকে আশ্বস্ত করেছে সরকার। এ উপলক্ষে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের জন্য একটি ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, সশস্ত্র বাহিনীসহ দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক ও সচেষ্ট রয়েছে। একই সঙ্গে বিদেশি কূটনীতিক, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিরাপত্তার বিষয়েও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে আশ্বস্ত করা হয়।

ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বলেন, নির্বাচন কমিশন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। পর্যবেক্ষকেরা এলে নির্বাচন কমিশন তাদের স্বাগত জানাবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্বেগের কারণে বিদেশি কূটনীতিকদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়। এসব প্রশ্নের প্রেক্ষাপটেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সভায় ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :