ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

নিউজিল্যান্ডকে বিপদে ফেলে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ২৩৯ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডকে বিপদে ফেলে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলজারি জোসেফের বোলিং নৈপুন্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আজ সকালে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ১৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। ম্যাচ সেরা রাদারফোর্ড ৩৯ বলে অপরাজিত ৬৮ এবং জোসেফ ১৯ রানে ৪ উইকেট নেন।

এই জয়ে ৩ ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার এইট নিশ্চিত করলো দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিশ^কাপ শেষ করার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড। পাপুয়া গিনির বিপক্ষে কাল আফগানিস্তান জিতলেই, প্রথমবারের মত গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে নিউজিল্যান্ড। ২ খেলায় ২ ম্যাচ হেরে এখনও পয়েন্টের দেখা পায়নি কিউইরা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আফগানিস্তান।

ঘরের মাঠ ত্রিনিদাদে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের পেসারদের তোপের মুখে পড়ে সপ্তম ওভারের মধ্যে দলীয় ৩০ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্রান্ডন কিং ৯, জনসন চার্লস-রোস্টন চেজ শূণ্য, নিকোলাস পুরান ১৭ ও অধিনায়ক রোভম্যান পাওয়েল ১ রানে আউট হন।

লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করেন ছয় নম্বরে নামা রাদারফোর্ড। ষষ্ঠ থেকে নবম উইকেটে ৮২ রান যোগ করে দলের রান ১৮ দশমিক ৫ ওভারে ৯ উইকেটে ১১২তে নেন রাদারফোর্ড। এসময় ২৭ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন তিনি।

এরপর শেষ দুই ওভারে ঝড় তুলে দলকে ৩৭ রান উপহার দেন রাদারফোর্ড। ড্যারিল মিচেলের করা ১৯তম ওভারে ১৯ রান এবং মিচেল স্যান্টনারের করা ইনিংসের শেষ ওভারে ১৮ রান তুলে নেন রাদারফোর্ড। এতে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রানের লড়াকু সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ৩০ বা তার নীচের স্কোরে ৫ উইকেট পতনের পর টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ দলীয় রান।

২টি চার ও ৬টি ছক্কায় ৩৯ বলে সংক্ষিপ্ত ভার্সনে ক্যারিয়ার সেরা অপরাজিত ৬৮ রান করেন রাদারফোর্ড। টি-টোয়েন্টি বিশ^কাপের ছয় বা তার নীচের ব্যাটিং অর্ডারে সর্বোচ্চ ব্যক্তিগত রানে এটি দ্বিতীয় ও ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সেরা স্কোর। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৩টি, টিম সাউদি ও লুকি ফার্গুসন ২টি করে উইকেট নেন। ১৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০ রানের সূচনার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ৬৩ রানে পঞ্চম উইকেট পতনে লড়াই থেকে ছিটকে পড়ে তারা। এসময় ডেভন কনওয়ে ৫, ফিন অ্যালেন ২৬, রাচিন রবীন্দ্র ১০, অধিনায়ক কেন উইলিয়ামসন ১ ও ড্যারিল মিচেল ১২ রান করেন।
এরপর জেমস নিশাম ও মিচেল স্যান্টনারকে নিয়ে জুটি গড়ে নিউজিল্যান্ডকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন গ্লেন ফিলিপস। দু’জনের সাথে জুটিতে ২২ ও ২৩ রানে বেশি তুলতে পারেননি ফিলিপস। ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় ২০ ওভারে ৯ উইকেটে ১৩৬ রানে থেমে ম্যাচ হারে নিউজিল্যান্ড।

৩টি চার ও ২টি ছক্কায় ৩৩ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন ফিলিপস। ওয়েস্ট ইন্ডিজের জোসেফ ৪টি ও গুদাকেশ মোতি ৩ উইকেট নেন। এ ম্যাচে ১৭ রানের ইনিংস খেলে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন পুরান। এতে ভেঙ্গে গেছে ক্রিস গেইলের রেকর্ড। পুরান ৯১ ম্যাচে করেছেন ১৯১৪ রান এবং গেইলের আছে ৭৯ ম্যাচে ১৮৯৯ রান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিউজিল্যান্ডকে বিপদে ফেলে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় : ০৯:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪