ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুহত্যার অভিযুক্ত বাবা-ছেলেকে ঘিরে আদিতমারীতে রণক্ষেত্র, এসপিসহ আহত ২০ ইরান-মার্কিন চুক্তি আলোচনায় তিন হাজার কোটি ডলার রাজশাহীর আম ও কালাইরুটি স্বাদে মুগ্ধ মার্কিন অতিথি   বেনজীরকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানো প্রক্রিয়া চলছে: উপদেষ্টা চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের

দ্রুততম ১০০ উইকেট শিকারি এই স্পিনার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে

দ্রুততম ১০০ উইকেট শিকারি এই স্পিনার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রিকেট মানেই রেকর্ড ভাঙা-গড়ার খেলা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড লিপিবদ্ধ হচ্ছে। এবার নারী ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড গড়েছেন সোফি এক্লেস্টোন। মাত্র ৬৩ ইনিংসে এ কীর্তি গড়েছেন ইংল্যান্ডের বাঁহাতি এই স্পিনার।

বুধবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে এই অর্জনে নাম লেখান এক্লেস্টোন। ১০০ উইকেটের মাইলফলকে দ্রুততম পৌঁছানোর কীর্তি গড়তে পেরে ভীষণ খুশি তিনি।

২৫ বছর বয়সী এই স্পিনার অবশ্য বললেন, এসব পরিসংখ্যান তার মনে থাকে না। তবে খেলাটি উপভোগ করে সামনে আরও অর্জনে নাম লেখাতে চান।

তিনি বলেন, ‘মেয়েরা জানে, আমি সংখ্যার হিসেবে ভালো নই, পরিসংখ্যানেও না। তবে এটা (কীর্তি) অসাধারণ এবং আশাকরি, এটা অব্যাহত থাকবে। আমার মনে হয়, আমার জন্য সবচেয়ে ভালো বিষয় হচ্ছে খেলাটা উপভোগ করা। আর এটা উপভোগ করার জন্য আমি সেরা দলে খেলছি।’

৯৮ উইকেট নিয়ে চেমসফোর্ডে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিলেন এক্লেস্টোন। ইংল্যান্ডের ৩০২ রান তাড়ায় সফরকারীদের তিন উইকেট নেন তিনি। পরপর দুই ওভারে উম্ম-ই-হানি ও নাশ্রা সান্ধুকে ফেরানো এক্লেস্টোন নিজের পরের ওভারে বিদায় করেন আলিয়া রিয়াজকে।

এতদিন এই সংস্করণে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ডটি ছিল ক্যাথরিন ফিটজপ্যাট্রিকের। ৬৪ ইনিংসে এই ক্লাবে পা রাখা অস্ট্রেলিয়ান এই পেসার এখন দ্বিতীয় স্থানে। আর ৬৬ ইনিংসে ১০০ উইকেট নিয়ে তালিকায় তিন নম্বরে আরেক অস্ট্রেলিয়ান পেসার মেগান শুট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দ্রুততম ১০০ উইকেট শিকারি এই স্পিনার

আপডেট সময় : ১২:৫১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪