ঢাকা ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

দূষিত শহরের তালিকায় চতুর্থ ঢাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ২৭৪ বার পড়া হয়েছে

ফাইল ছবি প্রতীকি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে ঢাকা। বুধবার সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৬০। যা কিনা বায়ুর মাত্রা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। আইকিউ এয়ারের ডাটা থেকে এই তথ্য জানা গেছে।

আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, এই সময়ে বিশ্বে বায়ুদূষণের শীর্ষে দেখা গেছে থাইল্যান্ডের চিয়াং মাই শহর। এ দিন শহরটির স্কোর ছিল ১৭০। পাশাপাশি দ্বিতীয় অবস্থানে আছে নেপালের কাঠমান্ডু, স্কোর ১৬৯।

এছাড়া তিন নম্বরে ১৬১ স্কোর নিয়ে আছে চীনের উহান। পাশাপাশি চার নম্বরে বাংলাদেশের পর ১৫৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে থাইল্যান্ডের ব্যাংকক এবং ১৫২ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে আছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এই তালিকা প্রকাশ করে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়।

তবে বাতাসের মান অনুসারে ১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

আর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দূষিত শহরের তালিকায় চতুর্থ ঢাকা

আপডেট সময় : ০৪:৫৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩