ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

 দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দু’বাংলায়

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১ ২৯৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলমগ্ন ঢাকার রাজপথ

বাংলায় ভরা বর্ষা। রোদ ঝলমলে আকাশের দেখা নেই এক সপ্তাহেরও বেশি সময়। চলতি সপ্তাহেও মেঘে মেঘেই বেলা কাটার ইঙ্গিত দিল  আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে সঙ্গে বর্জ্রপাতের পূর্বাভাসও রয়েছে।

নিম্মচাপের প্রভাবে ঘূর্ণাবর্তের জের কিছুটা কাটলেও বর্ষা স্বমহিমায়৷ জলীয় বাষ্পের আধিক্যও রয়েছে৷ ফলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় গোটা সপ্তাহজুড়েই বৃষ্টির বাড়বাড়ন্ত থাকবে৷ দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷

গত কয়েকদিনের টানা বৃষ্টির পর সোমবার থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তন হবে বলেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর ঘূর্ণাবর্তের জেরে গত কয়েকদিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন জেলায়। এক টানা বৃষ্টিতে এখনও জলমগ্ন কলকাতার বিভিন্ন অংশ। পিছিয়ে নেই ঢাকাও। আজও দিনভর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে বৃস্টি-বজ্রবৃষ্টি  পূর্বাভাস রয়েছে আবহাওয়া অফিসের।

আজ থেকে কলকাতার জন্য কিছুটা আশার আলো রয়েছে বলেই মত হাওয়া অফিসের। যদিও উত্তর এবং দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত  নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই বৃষ্টির দাপট বজায় থাকবে রাজ্যে।

জলমগ্ন কলকাতার রাস্তা

বাংলাদেশ ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও এই জেলাগুলোয় বৃষ্টি আরও বাড়তে পারে।

এদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭%, ন্যূনতম ৮১%।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

 দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দু’বাংলায়

আপডেট সময় : ১০:০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১