ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ২৭৫ বার পড়া হয়েছে

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষে বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা : ছবি ভারতীয় হাইকমিশনের সৌজন্যে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন। বুধবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই উদযাপনে বিভিন্ন স্তরের মানুষ যোগের প্রাচীন এ বিজ্ঞান সম্মত দিবসটি উদযাপন করেন।

আয়োজনের উদ্বোধন করে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বিশ্বের কাছে ভারতের উপহার হিসেবে যোগের তাৎপর্য তুলে ধরেন। ভার্মা বলেন, যোগ হচ্ছে, ভারত-বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার অন্যতম অংশ।

এদিন যোগ সংক্রান্ত বিশেষজ্ঞদের নেতৃত্বে যোগ অনুশীলন করা হয়। অংশগ্রহণকারীদের জন্য এই প্রাচীন বিদ্যা ও এর রূপান্তরমূলক প্রভাব সম্পর্কে তাদের উপলব্ধি যোগ অনুশীলনে সঙ্গে জড়িত হওয়ার সুযোগ করে দেয়।

এ বছরের যোগ দিবস উদযাপনের মূল প্রতিপাদ্য ছিল বসুধৈব কুটুম্বকমের জন্য যোগ, যা ভারতের জি২০-র প্রেসিডেন্সির সঙ্গে গভীরভাবে অনুরণন ঘটায়।

যোগব্যায়াম হলো এমন একটি অনুশীলন যা আধুনিক জীবনের প্রতিকূলতাসমূহ সফলভাবে মোকাবিলা করার জন্য মানসিক স্থিতিশীলতার সঙ্গে শারীরিক ও মানসিক ভারসাম্য চরমৎকার ভাবে রক্ষা করা সম্ভব।

জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে ১১ ডিসেম্বর ২০১৪-এ জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। যোগব্যায়াম ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কার্যকলাপ ও কর্মসূচির মাধ্যমে বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়।

এটি বিগত নয় বছর ধরে পালিত হয়ে আসছে। যার ফলশ্রুতিতে যোগ সারা বিশ্বে বিশেষ করে কোভিড-১৯ পরবর্তী সময়ে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য আন্দোলন হিসেবে চালু হয়েছে। ভারতীয় হাইকমিশন সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস উদযাপন

আপডেট সময় : ০৬:২০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩