ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসলামবিদ্বেষ রোধে বৈশ্বিক জিরো টলারেন্স নীতির ডাক বেইজিংয়ের ঈদের ছুটিতেও দায়িত্বে অবিচল প্রধানমন্ত্রী বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার ঈদ স্বস্তির ঈদযাত্রা: নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ মার্কিন কমিশনের রিপোর্ট আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ভারতের তীব্র প্রতিক্রিয়া ইরান যুদ্ধে সমর্থন নেই’ মার্কিন  এনসিটিসি প্রধানের পদত্যাগ পহেলা বৈশাখে  কৃষক কার্ড বিতরণের যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মহাসড়ক উন্নয়নে দ্রুত সুখবরের আশ্বাস, গোমা সেতু উদ্বোধন শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন

ড. ইউনূসকে প্রধান করে আন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ১০:৩৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ২৫৪ বার পড়া হয়েছে

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস : ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ হাসিনার পদত্যাগ করে দেশত্যাগের পর  সেনাপ্রধান তার ভাষণে বলেছেন, বাংলাদেশে শিগিরই আন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এর আগে তিনি সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন।

এবারে বাংলাদেশের নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে আন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) ভোররাতে এক ভিডিও বার্তায় এই রূপরেখার ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ভিডিওটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুকে প্রচার করা হয়।

ভিডিওতে নাহিদের পাশে আসিফ ছাড়াও আরও এক সমন্বয়ক আবু বাকের মজুমদার ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, আন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবের জন্য তারা ২৪ ঘণ্টা সময় নিয়েছিলেন। জরুরি পরিস্থিতিতে এখনই একটি রূপরেখা ঘোষণা করছেন।

নাহিদ ইসলাম বলেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন, সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে আন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের কথা হয়েছে। তিনি ছাত্র-জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছেন।

নাহিদ ইসলাম বলেন, তারা সকালের মধ্যেই এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চান। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে, দ্রুত সময়ের মধ্যে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে আন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। এই আন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও তারা সকালের মধ্যে ঘোষণা করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ড. ইউনূসকে প্রধান করে আন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব

আপডেট সময় : ১০:৩৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪