ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

ডায়াবিটিস থাকলে খেজুর খাওয়া মানা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ২২২ বার পড়া হয়েছে

ডায়াবিটিস থাকলে খেজুর খাওয়া মানা!

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রক্তে বাড়তি শর্করা! তাকে নিয়েই তো যত গোলমাল। নিজে মিষ্টি হলেও শরীরের জন্য ডায়াবিটিস মোটেই মধুর নয়। নানা রোগের অনুঘটক এই ডায়াবিটিস। তাকে বশে রাখতে কত কী করতে হয়! ডায়েট, শরীরচর্চা থেকে ঘরোয়া টোটকা— সবই চলে নিয়ম করে। কেউ কেউ আবার করলার রস, জামের বীজের উপরেও ভরসা রাখেন। পুষ্টিবিদ এবং নেটপ্রভাবী সুষমা পিএস বলছেন, সেই তালিকায় এ বার যোগ হয়েছে খেজুরের বীজও।

খেজুরে শর্করার পরিমাণ বেশি। ডায়াবেটিকদের জন্য এই ফল খাওয়া বিপজ্জনক। কিন্তু খেজুরের বীজের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যা রক্তে উপস্থিত গ্লুকোজ়কে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে। এ ছাড়াও খেজুরের বীজের মধ্যে রয়েছে ফাইবার, যা হজম সংক্রান্ত গোলমাল নিরাময়েও সহায়তা করে। বিপাকহার ভাল রাখতে এই বীজের জুড়ি মেলা ভার। খেজুরের বীজের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরে ফ্রি র‌্যাডিক্যালের সমতা বজায় রাখে। ফলে সহজে কোষ নষ্ট হয় না। কিন্তু এই খেজুরের বীজ খাবেন কী ভাবে?

খেজুর খাওয়ার পর তার দানাটি ভাল করে ধুয়ে নিন। বীজের গায়ে যেন খেজুরের কোনও অংশ লেগে না থাকে। এ বার কয়েকটা দিন বীজগুলিকে রোদে রেখে দিন শুকোনোর জন্য। কড়াইতে বীজগুলি দিয়ে বেশ কিছু ক্ষণ নাড়াচাড়া করুন। কড়াইতে নাড়াচাড়া করার পর স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার পর মিক্সিতে খেজুরের বীজগুলি দিয়ে মিহি করে গুঁড়িয়ে নিন। খেজুরের বীজ গুঁড়ো করে কাচের বায়ুরোধী পাত্রে ভরে রাখুন। এ বার সেখান থেকে আধ চা চামচ পরিমাণ নিয়ে ঈষদুষ্ণ জলে গুলে খেয়ে নিন। প্রতি দিন এই অভ্যাসটি বজায় রাখলে উপকার পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডায়াবিটিস থাকলে খেজুর খাওয়া মানা!

আপডেট সময় : ১১:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪