ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৪৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ২৩২ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইওয়াশ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ভারতের কাছে ২১ রানে হেরেছে টাইগ্রেসরা।সিরিজের প্রথম চার ম্যাচ যথাক্রমে- ৪৪ রানে, বৃষ্টি আইনে ১৯ রানে, ৭ উইকেটে এবং বৃষ্টি আইনে ৫৬ রানে হেরেছিলো নিগার সুলতানার দল।
প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ভারত। অষ্টম ওভারে দলীয় ৬২ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ৪২ বলে ৬০ রানের জুটি গড়েন ভারতের দয়ালান হেমলতা ও অধিনায়ক হারমানপ্রীত কৌর।

পরপর দুই ওভারে হেমলতা ও হারমানপ্রীত ফিরে গেলেও ২০ ওভারে ৫ উইকেটে ১৫৬ রানের লড়াকু সংগ্রহ পায় ভারত। সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশের বিপক্ষে এটিই ভারতের তৃতীয় সর্বোচ্চ রান।দু’বার ক্যাচ দিয়ে জীবন পাওয়া হেমলতা ২টি করে চার-ছক্কায় ২৮ বলে ৩৭ এবং হারমানপ্রীত ৪টি বাউন্ডারিতে ২৪ বলে ৩০ রান করেন। শেষ দিকে ৩টি চার ও ১টি ছক্কায় ১৭ বলে অপরাজিত ২৮ রান করেন রিচা ঘোষ। ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৩ রান।

বাংলাদেশের রাবেয়া খান ২৮ রানে ও নাহিদা আকতার ২৭ রানে ২টি করে উইকেট নেন। ২৬ রানে ১ উইকেট নেন সুলতানা খাতুন।১৫৭ রানের জবাবে তৃতীয় ওভারে সাজঘরে ফিরেন ৩টি চারে ৯ বলে ১৩ রান করা ওপেনার সোবহানা মোস্তারি। পরের ওভারে ব্যক্তিগত ৪ রনে বিদায় নেন আরেক ওপেনার দিলারা আকতার।২৬ রানে দুই ওপেনারের বিদায়ের পর মিডল অর্ডারে দ্রুত ৩ উইকেট হারায় বাংলাদেশ। এতে ৫২ রানে পঞ্চম উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে টাইগ্রেসরা।

ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৫৭ রান যোগ করে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান রিতু মনি ও শরিফা খাতুন। ৪টি চারে ৩৩ বলে সর্বোচ্চ ৩৭ রানে আউট হন রিতু। এরপর সপ্তম উইকেটে ২১ বলে অবিচ্ছিন্ন ২৬ রানে তুলেও বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচাতে পারেননি শরিফা ও রাবেয়া। ২০ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান করে বাংলাদেশ।শরিফা ২১ বলে অপরাজিত ২৮ ও রাবেয়া ১৪ রানে অপরাজিত থাকেন। ভারতের রাধা যাদব ৩ উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

আপডেট সময় : ১২:৪৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪