ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

জাটকা রক্ষায় ২ মাসের নিষেধাজ্ঞা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২ ২৩৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিনিধি, ঢাকা 

‘জাটকা নিধনের সঙ্গে জড়িত ব্যক্তি কমপক্ষে ১ থেকে সর্বোচ্চ ২ বছর সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। মৎস্য আহরণ বন্ধ থাকাকালীন নিবন্ধিত জেলেদের ৮০ কেজি হারে ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রক’

প্রতি বছরই ইলিশের উৎপাদন বাড়ছে। হাসিনা সরকারের কড়া নজরধারীর এবং মৎস্যজীবীদের খাদ্য সহায়তা দেবার কারণে বাংলাদেশে প্রতিবছর ১২ থেকে ১৪ হাজার মেট্রিক টন ইলিশের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ইলশের উৎপাদন প্রায় ৬ লাখ মেট্রিক টন। মৎস্য বিজ্ঞানিরা আশা করছেন, জাকটা নিধন এবং মা ইলিশ শিকার বন্ধ করা গেলে আগামীতে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস ৬ জেলার ৫টি অভয়াশ্রমে ইলিশসহ সকল ধরণের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রকের এক বার্তায় থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, এ নিষেধাজ্ঞার আওতায় বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলার ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট নদ-নদীতে ইলিশসহ সবধরনের মাছ ধরা বন্ধ থাকবে।

আইন অমান্য করে জাটকা নিধনের সঙ্গে জড়িত কোন ব্যক্তি কমপক্ষে ১ থেকে সর্বোচ্চ ২ বছর সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অভয়াশ্রম সংশ্লিষ্ট জেলায় এ সময় মৎস্য আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের ইতোমধ্যে ৮০ কেজি হারে ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাটকা রক্ষায় ২ মাসের নিষেধাজ্ঞা

আপডেট সময় : ১১:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২