ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতার অর্থ কোনোভাবেই স্বেচ্ছাচারিতা নয়: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ২৮-এ ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জ্বালানি আমদানি কমাতে সৌরবিদ্যুতের বড় উত্থান ভারতে পলাতক আসামিদের নিয়ে দিল্লিকে ঢাকার কড়া বার্তা নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা সুরের মায়ায় সুজাতা সোম রাগসংগীত থেকে লোকগান, শৈশবের আসর পেরিয়ে সংগীত শিক্ষার বিস্তৃত ভুবনে বিশ্ববাজারে কমল তেলের দাম যুক্তরাষ্ট্রে মজুত বৃদ্ধির প্রভাব এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঋণ বিতরণে ধীরগতি  বন্ধ শিল্প পুনরায় চালুর চ্যালেঞ্জ নিরাপদ প্রজননের লক্ষ্যে ৮ অক্টোবর ২২ দিন দেশজুড়ে ইলিশ আহরণ বন্ধ

জরিপ : মোদীর শাসনে উন্নত জীবনের আশা কমছে ভারতীয়দের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ভারতে সাধারণ মানুষের মধ্যে জীবনযাত্রার মান উন্নত হওয়ার আশা ক্রমেই কমছে। মজুরি স্থবির থাকা এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে নাগরিকদের মধ্যে। সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য।

এ সপ্তাহেই বার্ষিক বাজেট ঘোষণা করতে যাচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। তার আগে সি-ভোটার পরিচালিত জরিপে দেখা যায়, প্রায় ৩৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, আগামী এক বছরে সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও খারাপ হবে। ২০১৩ সালের পর এটিই সর্বোচ্চ হার বলে জানানো হয়েছে।

দিল্লি-ভিত্তিক জরিপ সংস্থাটি জানায়, ভারতের বিভিন্ন রাজ্যের ৫ হাজার ২৬৯ জন প্রাপ্তবয়স্ক নাগরিক এই জরিপে অংশ নেন। এতে দেখা গেছে, ক্রমাগত উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ব্যয়ভার বাড়িয়ে দিয়েছে এবং তাদের ব্যয়ক্ষমতা সংকুচিত করেছে।

বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত চলতি বছরে গত চার বছরের মধ্যে সবচেয়ে ধীর প্রবৃদ্ধি অর্জন করবে বলে আশঙ্কা করা হচ্ছে। জরিপে অংশ নেওয়া প্রায় দুই-তৃতীয়াংশ উত্তরদাতা বলেছেন, মোদীর শাসনামলে ভারতে দ্রব্যমূল্য বেড়েছে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণহীন রয়ে গেছে।

অর্ধেকের বেশি অংশগ্রহণকারী জানান, ক্রমাগত মূল্যস্ফীতির কারণে তাদের জীবনযাত্রার মান ‘নেতিবাচকভাবে’ প্রভাবিত হয়েছে।

কর্মসংস্থানে আশার আলো নেই

বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হলেও ভারতে কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ নেই। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেক জানিয়েছেন, তাদের ব্যক্তিগত আয় গত এক বছরে অপরিবর্তিত থাকলেও ব্যয় বেড়েছে। আর দুই-তৃতীয়াংশের মতে, এই ব্যয়ের ঊর্ধ্বগতি সামলানো কঠিন হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :