ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

চীন-তাইওয়ান উত্তেজনা: সমমনা গণতান্ত্রিক দেশের সহায়তা চায় তাইওয়ান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১ ৩২৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

গেল শুক্রবার থেকে প্রতিদিন তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ঢুকে পড়ছে চীনের বিমানবাহিনী। এই অবস্থায় সমমনা গণতান্ত্রিক দেশের সহায়তা চাইছে তাইওয়ান। তাইওয়ান সফররত ফ্রান্সের চার সেনেটর ও অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টোনি অ্যাবটকে বৃহস্পতিবার

এই কথা জানান তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইঙ-ওয়েন। তাইওয়ান উপত্যকায় বিরাজমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় ফ্রান্সের সেনেটরদের ধন্যবাদ জানান ওয়েন। ফ্রান্সের সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যালা রিশার এই দলের নেতৃত্ব দিচ্ছেন।

অবশ্য ফরাসি সেনেটের ও অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তাইওয়ানের প্রেসিডেন্ট সরাসরি চীনের সাম্প্রতিক কর্মকাণ্ডের উল্লেখ করেননি। তবে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী অ্যাবোট তাইওয়ানের গণতন্ত্রের প্রশংসা করে বলেন, অবশ্য সবাই তাইওয়ানের

উন্নতিতে খুশি নয়, এবং আমি জানি যে, বড় প্রতিবেশী দ্বারা প্রায় প্রতিদিনই তাইওয়ান চ্যালেঞ্জের মুখে পড়ছে। তাইওয়ানের সঙ্গে অনেক দেশের কূটনৈতিক সম্পর্ক থাকলেও ফ্রান্স কিংবা অস্ট্রেলিয়ার নেই৷ কিন্তু এদিকে তাইওয়ানের সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্র।

তাইওয়ানের আকাশে চীনের বিমান ঢুকে পড়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন। এ বছরের মধ্যেই তারা ভার্চুয়ালি একটি শীর্ষ বৈঠক করবেন। তাইওয়ান ঐ বৈঠকের দিকে তাকিয়ে আছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে চীনের সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, তাইওয়ানের কাছে চীনের

পূর্বাঞ্চলের এক ঘাঁটিতে অত্যাধুনিক জে-১৬ডি ফাইটার জেট জড়ো করা হয়েছে। স্বশাসনে থাকা তাইওয়ানকে নিজের অঞ্চল বলে দাবি করে চীন। তারা মনে করে দরকার হলে বল প্রয়োগ করে তাইওয়ানকে নিয়ন্ত্রণে রাখতে হবে। গতবছর প্রায় প্রতিদিনই তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে বিমান পাঠিয়েছিল চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চীন-তাইওয়ান উত্তেজনা: সমমনা গণতান্ত্রিক দেশের সহায়তা চায় তাইওয়ান

আপডেট সময় : ০৯:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১