ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

চীনের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমাতে জোর ঢাকার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ২৪০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ও চীনের মধ্যে ন্যায়সঙ্গত প্রবৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য ব্যবধান কমানো এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির গুরুত্ব আরোপ করেছেন চীন সফওে থাকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি) সাংহাইয়ে এক বক্তৃতায় তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন।

সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসআইআইএস)-এ এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চীন সফররত পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য আমাদের দৃষ্টিভঙ্গি ভাগাভাগি -শীর্ষক এ সেমিনারে নিরাপদ ও উন্নত বিশ্বের জন্য বাংলাদেশ ও চীনের অভিন্ন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। অনুষ্ঠানটি (এসআইআইএস) প্রেসিডেন্ট ড. চেন ডংজিয়াও এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়, যিনি বাংলাদেশ ও চীনের মধ্যে ঐতিহাসিক এবং বিকশিত অংশীদারিত্বের কথা তুলে ধরেন।

চীন ও বাংলাদেশের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধিতে এবং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতাকে এগিয়ে নিতে দুই দেশের ভূমিকার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মূল বক্তব্যে উপদেষ্টা তৌহিদ হোসেন টেকসই উন্নয়ন ও স্থিতিশীলতার ভিত্তি হিসেবে অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়ে বিশ্ব শান্তির জন্য একটি দূরদর্শী দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বাংলাদেশ ও চীনের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্কের দিক তুলে ধরেন, যেটি প্রাচীনকাল থেকে শুরু হয়েছে এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস (বিআরআই) সহ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে একটি গতিশীল অংশীদারিত্বে সম্পর্কের বিবর্তন হয়েছে।

উপদেষ্টা বাংলাদেশের বিভিন্ন খাতে চীনের উন্নয়ন সহায়তা এবং বিনিয়োগের রূপান্তরমূলক ভূমিকার ওপর জোর দেন যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছে। তিনি ন্যায়সঙ্গত প্রবৃদ্ধির জন্য বাণিজ্যিক দূরত্ব কমানো এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির গুরুত্বের প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের অগ্রণী ক্ষুদ্রঋণ কর্মসূচির মতো বাংলাদেশের সফল সামাজিক উদ্যোগগুলো তুলে ধরেন, যা গ্রামীণ নারীদের ক্ষমতায়ন করেছে।

রোহিঙ্গা সংকটের কথা উল্লেখ করে উপদেষ্টা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য রাখাইন রাজ্যে অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দেন। এ সংকট সমাধানে বাংলাদেশ ও চীন উভয়েরই অতীব গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে। এ সংকট সমাধানে আমাদেরকে অবশ্যই আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।

অনুষ্ঠানে কূটনীতিক, সরকারি কর্মকর্তা, তরুণ গবেষক, মিডিয়া প্রতিনিধি, বিশেষজ্ঞ এবং সাংহাই পররাষ্ট্র বিষয়ক অফিসের কর্মকর্তারা যোগ দেন। এছাড়া অনুষ্ঠানে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলামও বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চীনের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমাতে জোর ঢাকার

আপডেট সময় : ০৯:৫২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫