ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরি ছেড়ে কৃষিতে আত্মনিয়োগ, সফলতার নজির সেলিমের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৭৮ বার পড়া হয়েছে

চাকরি ছেড়ে কৃষিতে আত্মনিয়োগ, সফলতার নজির সেলিমের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাকরি ছেড়ে কৃষিতে আত্মনিয়োগ করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন মাগুরার মহম্মদপুর উপজেলা বাবুখালী গ্রামের কৃষি উদ্যোক্তা মো. সেলিম। একসময় ঢাকায় চাকরি করলেও গ্রামে ফিরে জৈব কৃষিতে নতুন সম্ভাবনা খুঁজে পান তিনি।

ইউটিউব থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন। বর্তমানে নিজের জমিতে এই সার ব্যবহার করে ফুলকপি, বাঁধাকপি অন্যান্য সবজি চাষে পেয়েছেন আশাব্যঞ্জক ফলন।

সেলিম জানান, রাসায়নিক সারের বিকল্প হিসেবে জৈব ভার্মি কম্পোস্ট ব্যবহারে মাটির উর্বরতা বাড়ছে এবং উৎপাদন খরচ কম হয়। তার সফলতা দেখে এলাকার কৃষকরাও আগ্রহী হচ্ছেন।

তিনি বলেন, আমার সফলতা অন্যদের অনুপ্রাণিত করছে। জৈব কৃষি ছড়িয়ে দিতে পারলে কৃষকই সবচেয়ে বেশি লাভবান হবে।

উপসহকারী কৃষি অফিসার প্রণব কুমার রায় জানান, দীর্ঘদিন রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। ভার্মি কম্পোস্ট সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশবান্ধব হওয়ায় এটি মাটির গুণাগুণ ধরে রাখতে সহায়ক।

পরীক্ষামূলকভাবে সেলিমের জমিতে সার ব্যবহারে রাসায়নিক সারের সমমান ফলন পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষজ্ঞদের মতে, ভার্মি কম্পোস্ট ব্যবহারে মাটির জৈব উপাদান বৃদ্ধি পায়, পানিধারণ ক্ষমতা বাড়ে এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত হয়। সেলিমের উদ্যোগ স্থানীয়ভাবে টেকসই কৃষি ব্যবস্থার এক অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাকরি ছেড়ে কৃষিতে আত্মনিয়োগ, সফলতার নজির সেলিমের

আপডেট সময় : ০৪:১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬