ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

চলতি বছরের ৯ মাসে ডেঙ্গুতে প্রাণহানি ২০০, হাসপাতালে ভর্তি ৪৭ হাজার ৮৩২ জন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৮:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ২১১ বার পড়া হয়েছে

চলতি বছরের ৯ মাসে ডেঙ্গুতে প্রাণহানি ২০০

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের প্রথম ৯ মাস শেষে দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০০ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের বুধবার প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় আরও দুইজন রোগী মৃত্যুবরণ করেছেন। মৃতদের একজন নারী ও অপরজন পুরুষ। দুজনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় চিকিৎসাধীন ছিলেন। তাদের বয়স ১৬ থেকে ২৫ বছরের মধ্যে।

একই সময়ে নতুন করে ৪৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বছরের শুরু থেকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৮৩২ জনে।
বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৩৫৯ জন রোগী। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮০৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ৫৫১ জন রোগী।

ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে সেপ্টেম্বর মাস ছিল সবচেয়ে ভয়াবহ। এ মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৭৬ জনের মৃত্যু হয়েছে।
অক্টোবরের প্রথম দিনেই নতুন করে ৪৯০ জন ভর্তি এবং দুজনের মৃত্যুর তথ্য যোগ হয়েছে।

এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী ভর্তি হন এবং মারা যান ৪১ জন। অগাস্টে ভর্তি ছিলেন ১০ হাজার ৪৯৬ জন এবং মারা গেছেন ৩৯ জন।
অন্যান্য মাসগুলোতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল।

চলতি বছরের ৯ মাসে ডেঙ্গুতে প্রাণহানি ২০০, হাসপাতালে ভর্তি ৪৭ হাজার ৮৩২ জন
এডিস মশা

জানুয়ারি: ১,১৬১ জন ভর্তি, মৃত্যু ১০, ফেব্রুয়ারি: ৩৭৪ জন ভর্তি, মৃত্যু ৩, মার্চ: ৩৩৬ জন ভর্তি, মৃত্যু নেই, এপ্রিল: ৭০১ জন ভর্তি, মৃত্যু ৭, মে: ১,৭৭৩ জন ভর্তি, মৃত্যু ৩, জুন: ৫,৯৫১ জন ভর্তি, মৃত্যু ১৯।

গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলক কম গুরুতর হলেও এখনো আশঙ্কাজনক।

২০২৪ সালে মৃত্যু হয়েছিল ৫৭৫ জন, ২০২৩ সালে মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের (দেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ), ২০২২ সালে মৃত্যু হয়েছিল ২৮১ জনের, ২০২১ সালে মৃত্যু হয়েছিল ১০৫ জন ও ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের।

বিভাগভিত্তিক আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৪৯০ জনের মধ্যে ঢাকা মহানগরির ১৪২ জন, ঢাকা বিভাগে ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ১৩ জন এবং বরিশাল বিভাগে ১৩৮ জন।

ডেঙ্গুতে প্রাণহানি গত বছরের তুলনায় কিছুটা কম হলেও সেপ্টেম্বর মাসে হঠাৎ বেড়ে যাওয়া আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের সতর্কবার্তা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, অক্টোবর মাস জুড়েই সংক্রমণ বাড়তে পারে। তাই দ্রুত পদক্ষেপ গ্রহণ ও সচেতনতা ছাড়া পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চলতি বছরের ৯ মাসে ডেঙ্গুতে প্রাণহানি ২০০, হাসপাতালে ভর্তি ৪৭ হাজার ৮৩২ জন

আপডেট সময় : ০৮:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫