ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ কর্ণাটক, গোয়া ও মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়তে পারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ৪৯০ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

আরব সাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, ‘বিপর্যয়’ আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি সঞ্চয় করতে পারে।

আইএমডি শনিবার সকালে জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আগামী ২৪ ঘণ্টায় আরো ঘনীভূত হয়ে ভারতের উত্তর-উত্তরপূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে। এটি কর্ণাটক, গোয়া ও মহারাষ্ট্র উপকূলে আঘাত হানতে পারে। এটির প্রভাবে ব্যাপক ঝড়-বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ শুরুর দিকে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার এবং ১৩ ও ১৪ জুনের দিকে সর্বোচ্চ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

গুজরাট, কেরালা, কর্ণাটক, লক্ষদ্বীপে উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না গিয়ে নিরাপদে থাকতে বলা হয়েছে। গুজরাটে তিতহাল সৈকত ১৪ জুন পর্যন্ত বন্ধ রাখার কথা জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

ঘূর্ণিঝড়টির নাম ‘বিপর্যয়’ দিয়েছে বাংলাদেশ, বাংলায় এর অর্থ ‘দুর্যোগ’ বা ‘ভয়াবহতা’। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডাব্লিউএমও) ২০২০ সালে উত্তর ভারত সাগর, আরব সাগর ও বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করে আসছে।

‘অতি শক্তিশালী’ ক্যাটাগরির ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আরব সাগরে আরও ঘণীভূত হচ্ছে এবং ভারতীয় উপকূলের দিকে ধেয়ে আসছে। ভারতের গুজরাট, কেরালা ও কর্ণাটক উপকূলে সতর্কতা জারি করা হয়েছে।

গুজরাটের উপকূলীয় জেলা পোরবন্দর থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ কর্ণাটক, গোয়া ও মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়তে পারে

আপডেট সময় : ০৪:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩