ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

ঘামের দুর্গন্ধ দূর করবেন কী করে?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ২০৪ বার পড়া হয়েছে

ঘামের দুর্গন্ধ দূর করবেন কী করে?

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভ্যাপসা গরমে পাথার তলায় দাঁড়িয়েই দরদর করে ঘাম হচ্ছে। রাস্তায় বেরোলে তো কথাই নেই। বাসে-ট্রেনে সফর করে যত ক্ষণে অফিসে পৌঁছলেন, দেখলেন গায়ের জামা চুপচুপে ভেজা। তা থেকে দুর্গন্ধও কম বেরোচ্ছে না। ফলে আপনার চারপাশের লোকজন রীতিমতো অতিষ্ঠ। যতই সুগন্ধি মেখে বার হন না কেন, দেখবেন ঘামের সঙ্গে সুগন্ধির গন্ধ মিশে গিয়ে আরও উৎকট গন্ধ তৈরি করছে। আর আপনার অস্বস্তি আরও বাড়ছে।

তাই জেনে নিন কী ভাবে গায়ের দুর্গন্ধ দূর করবেন।

ঘামের দুর্গন্ধ দূর করতে কী করবেন?

১. যাদের অতিরিক্ত ঘাম হয়, তারা দিনে অন্তত দু’বার গোসল করুন। ঘাম জমা জায়গাগুলিতে ব্যাক্টেরিয়া বা ছত্রাক জমে গন্ধ হয়। ভাল করে গোসল করলে ত্বকে লেগে থাকা সমস্ত ব্যাক্টেরিয়া ধুয়ে মুছে যাবে।

২. গরমের সময় বরং সাবানটাও বদলে নিন। এই সময় সঙ্গী হোক অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান। গরমকালে প্রতি দিন সেই সাবান ঘষেই স্নান করুন। তাতে ত্বকের ব্যাক্টেরিয়াও দূর হবে, আর মৃত কোষও জমতে পারবে না।

৩. গোসল করে ভেজা গায়ে জামা পরবেন না। গা শুকনো করে মুছে নিতে হবে আগে। তার পর জামা পরুন। ভেজা গায়ে জামা গলালে ফের তার উপর ঘাম বসে ব্যাক্টেরিয়ার সংক্রমণ হতে পারে।

৪. গোসল পানিতে পছন্দসই ‘এসেনশিয়াল অয়েল’ মিশিয়ে নিতে পারেন। না হলে পাতিলেবুর রস এবং খানিকটা বেকিং সোডা মিশিয়ে গোসল করলেও উপকার পাবেন।

৫. পাতিলেবু দু’টুকরো করে অর্ধেক অংশ ঘর্মাক্ত জায়গায় ঘষুন। কিছু ক্ষণ পর লেবুর রস শুকিয়ে গেলে সেই জায়গা পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। প্রতি দিন একবার করে এটি করলে ঘামের দুর্গন্ধ থেকে রেহাই পাবেন।

৬. প্রতি দিন পানি করার আগে টম্যাটো কেটে তার রস বগলে এবং দেহের অন্যান্য ঘর্মাক্ত অংশে লাগান। অন্তত ১৫ মিনিট রাখার পর ভাল করে ধুয়ে নিন। রোজ এটা করলে ঘাম থেকে দুর্গন্ধ বেরোবে না।

৭. ঘামের দুর্গন্ধ দূর করতে পারে ‘অ্যাপেল সাইডার ভিনিগার’। এটি একটি তুলোর বলে ভিজিয়ে ঘাম হওয়ার জায়গাতে রেখে দু’-তিন মিনিট অপেক্ষা করুন। তার পর মুছে ফেলুন। দিনে দু’বার করে দেখুন। ভাল ফল পাবেন। ঈষদুষ্ণ গরম জলে ‘অ্যাপেল সাইডার ভিনিগার’ মিশিয়ে স্নানও করতে পারেন।

৮. মনে রাখতে হবে, অতিরিক্ত রোমে কিন্তু ব্যাক্টেরিয়া ও ছত্রাকের বংশবৃদ্ধি দ্রুত হয়। তাই চেষ্টা করুন পরিচ্ছন্ন থাকার।

৯. পর্যাপ্ত পানি খেতে হবে। সেই সঙ্গে খাওয়াদাওয়াতেও নজর দিতে হবে। বাইরের খাবার, বেশি তেলমশলা দেওয়া খাবার, প্রক্রিয়াজাত খাবার বেশি খেলে গায়ে গন্ধ বেশি হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঘামের দুর্গন্ধ দূর করবেন কী করে?

আপডেট সময় : ১১:১৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪