ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

গোটা ইলিশ দূর অস্ত, মাথা-লেজেই জাতীয় মাছের স্বাদ নিচ্ছেন তারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে

গোটা ইলিশ দূর অস্ত, মাথা-লেজেই জাতীয় মাছের স্বাদ নিচ্ছেন তারা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমিনুল হক, ঢাকা

গোটা ইলিশ কেনা দূর অস্ত, মাথা-লেজেই জাতীয় মাছের স্বাদ নিচ্ছেন অনেকে। ইলিশ উৎপাদনের প্রধান বাংলাদেশের আমজনতা ইলিশের স্বাদ থেকে বঞ্চিত। ২০০ গ্রাম ইলিশ মাছের জাটকার কেজি ৭০০ টাকা, ৫০০ গ্রাম ওজনের কেজি ১২০০ টাকা আর ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১৫০০-১৬০০ টাকা কেজি।

আকাশ চুম্বি দামের কারণে সাধারণের পাতে ওঠছে না ইলিশ। অতচ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এক টুকরো ইলিশের খেতে পারবে, এমন আশা নিয়ে দিন গোনেন। কিন্তু তাদের ভাগ্যে জুটছে না ইলিশ।

সাধারণের নাগালে ইলিশ দাম ঠিক করার কথাও বলেছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা। কিন্তু সেটা কতটুকু কার্যকর বা আদৌ ঘোষণা করা হয়েছে, কিনা তাও জানা যায়নি।

বিশ্বের মোট ইলিশের প্রায় ৮৬ ভাগ উপাদিত হয় বাংলাদেশে। কিন্তু নানা প্রতিকূল পরিবেশের কারণে এবং প্রভাবশালীদের ভাড়াটিয়া জেলেরা জাটকা নিধনের ফলে মাছের প্রাপ্ত বছর বছর কমেছে।

গোটা ইলিশ দূর অস্ত, মাথা-লেজেই জাতীয় মাছের স্বাদ নিচ্ছেন তারা
গোটা ইলিশ দূর অস্ত, মাথা-লেজেই জাতীয় মাছের স্বাদ নিচ্ছেন তারা

চব্বিশের ৫ আগস্টের পরবর্তী সময়ে জাটকা নিষিদ্ধকালীন সময়ে ভোলা, পটুয়াখালী, বরিশাল, চাঁদপুর, মাদারিপুর, হাতিয়া ইত্যাদি এলাকায় প্রভাবশালী মহলের ভাড়াটে জেলেরা ব্যাপকহারে জাটকা নিধনের অভিযোগ রয়েছে। এসব এলাকার সংঘবদ্ধ জাটকা নিধনকারীদের প্রতিরোধ করতে পারেনি নৌ-পুলিশ। ফলে চলতি বছর ইলিশের প্রাপ্যতা কমেছে মনে করছে মৎস্য কর্মকর্তারা।

বিগত কয়েক বছর ধরে ইলিশের উচ্চমূল্যের কারণে সাধারন নয়, মধ্যম আয়ের মানুষও বাধ্য হয়ে ইলিশ কেনা প্রায় বন্ধই করে দিয়েছে। আর নিম্ন আয়ের প্রান্তিক জনগোষ্ঠী তো ইলিশের স্বাদ ভুলে গিয়েছেন। মধ্যভিত্তের অনেকেই এখন গোটা ইলিশ নয়, মাথা ও লেজ কিনেই সন্তুষ্ট থাকছেন! বাজারে এখন মাছের পাশাপাশি মাছের মাথা ও লেজও বিক্রি হচ্ছে কেজি দরে। এখন বাজারে ইলিশের মাথা ও লেজ বিক্রি হচ্ছে কেজিও ৮০০ টাকা দরে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, চাঁদপুরের সিন্ডিকেট ও দাদন ব্যবসায়ীদের জন্য ইলিশের দাম বেড়েছে। উচ্চ দামের কারণে দেশের বহু মানুষ ইলিশের স্বাদ কী তা ভুলেই গেছেন। সেই ক্ষেত্রে ইলিশের মাথা চড়া দামে বিক্রি হওয়া নিঃসন্দেহে নিম্নআয়ের মানুষের দুঃখের কথা। এই পরিস্থিতির নিয়ন্ত্রণ একমাত্র মৎস্য অধিদপ্তরের হাতেই রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোটা ইলিশ দূর অস্ত, মাথা-লেজেই জাতীয় মাছের স্বাদ নিচ্ছেন তারা

আপডেট সময় : ১২:৪২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫