ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

Gandhi Ashram ঃ গান্ধী আশ্রম পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ১৯৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি

ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা নোয়াখালীতে গান্ধী আশ্রম পরিদর্শন করেন এবং মহাত্মা গান্ধীর ৭৫ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আশ্রমটি ১৯৪৬ সালে নোয়াখালীতে বাপুর ‘শান্তি মিশন’ এবং তাঁর অহিংসা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাকে স্মরণ করে। ভারতীয় হাইকমিশনের তরফে পাঠানো বিজ্ঞাপ্তিতে একথা জানানো হয়।

হাই কমিশনার গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত ‘সমসাময়িক বিশ্বে মহাত্মা গান্ধীর প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানেও অংশ নেন। ট্রাস্টের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিগণের পাশাপাশি সুশীল সমাজ ও শিক্ষাবিদগণ এই মতবিনিময় সভায় যোগ দেন।

হাই কমিশনার ভার্মা তাঁর বক্তব্যে গান্ধীজির সত্য, মানবতাবাদ ও অহিংসার দর্শনের পথপ্রদর্শনকারী আলোয় আমাদেরকে আজকের বৈশ্বিক চরমপন্থা ও সন্ত্রাসবাদের মোকাবিলা করার পথ দেখানোর ব্যাপারে গুরুত্বারোপ করেছেন।

তিনি প্রকৃতির সাথে সঙ্গতি বিধানে গান্ধীজির বিশ্বাস, দরিদ্রতমদের ক্ষমতায়নের লক্ষ্যে তাঁর দৃঢ় সংকল্প এবং ‘বসুধৈব কুটুম্বকম্’ বার্তার উপর জোর দেন যা জি২০ প্রেসিডেন্সির জন্য ভারত কর্তৃক গৃহীত ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ নীতিকে অনুপ্রাণিত করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Gandhi Ashram ঃ গান্ধী আশ্রম পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

আপডেট সময় : ০১:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩