ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

গহীন অরণ্যে মিললো অপহৃত তিন বন্ধুর মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ২০০ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

গহীন অরণ্যে মিললো অপহৃত তিন বন্ধুর মরদেহ। গহীন পাহাড়ে অপহরণকারীর আস্তানায় পুলিশ ও র‌্যাব সদস্যরা যৌথ অভিযান চালায়। এসময় তিন জনের মরদেহ উদ্ধার হয়।

বুধবার কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, টেকনাফের দমদমিয়া এলাকার গহীন পাহাড়ে অপহরণকারীর আস্তানায় র‌্যাব ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালাচ্ছে।

গহীন পাহাড়ে অভিযান সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি। তবে তিন জনের মরদেহ উদ্ধার হয়েছে। তাদের পরিচয় তিনি নিশ্চিত করতে পারেননি।

কিন্তু মরদেহ তিনটি টেকনাফে গিয়ে গত ২৮ এপ্রিল অপহৃত তিন যুবকের বলে দাবি করছেন স্বজনরা। স্বজনদের দাবি সঠিক হলে মরদেহ তিনটি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ, রুবেল, কক্সবাজার শহরের ইমরানের। তারা তিনজন বন্ধু।

অপহৃতদের স্বজনরা জানিয়েছেন, ২৮ এপ্রিল টেকনাফে গিয়েছিল। তাদের বহনকৃত অটোরিক্সাটি থামিয়ে একদল অপহরণকারী পাহাড়ের গহীন জঙ্গলে নিয়ে যায়। এরপর তাদের ছেড়ে দিতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে নির্যাতনের ভিডিও পাঠায়।

ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি সংস্থায় যোগাযোগ রক্ষা করে। কিন্তু গহীন জঙ্গল এবং অপহরণকারীরা বার বার স্থান পরিবর্তন করায় তাদের উদ্ধার এবং জড়িত কাউকে আটক করা যায়নি।

তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত একজনকে আটক করেছে র‌্যাব। তার স্বীকারোক্তি মতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তিনটির সন্ধান পায়।

টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম বলেন, আটক ব্যক্তিকে সঙ্গে নিয়ে টেকনাফের গভীর জঙ্গলে অভিযান চালানো হয়। এ সময় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

গত ৮ মাসে টেকনাফের পাহাড় কেন্দ্রিক ৬৫ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গহীন অরণ্যে মিললো অপহৃত তিন বন্ধুর মরদেহ

আপডেট সময় : ১০:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩