ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

গবেষণা: করোনা নেগেটিভ ২৬ শতাংশ মানুষের শরীরেও অ্যান্টিবডি

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১ ৩৬৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিয়েকশন (আরটিপিসিআর) ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা (কোভিড-১৯) থেকে সেরে ওঠা প্রায় ৯০ শতাংশ রোগীর শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। এ ছাড়া যাদের করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসে, তাদের মধ্যে প্রায় ২৬ শতাংশের শরীরেও অ্যান্টিবডি পাওয়া গেছে। এই অ্যান্টিবডি ৯ মাস পর্যন্ত স্থায়ী থাকার প্রমাণ মিলেছে।

চট্টগ্রামের একদল গবেষকের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ১ হাজার ৫৩০ জনের শরীরে করোনার অ্যান্টিবডি নিয়ে এই গবেষণা চালানো হয়।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আব্দুর রবের নেতৃত্বে এ গবেষণায় অংশ নেন ওই হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট এইচ এম হামিদুল্লাহ মেহেদী, চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগী এম এ কবির চৌধুরী, সহকারী সার্জন অমি দেব ও চিকিৎসা কর্মকর্তা মোরতাহিনা রশিদ।

গবেষণায় দেখা গেছে, করোনা আক্রান্ত হওয়ার পর তাদের প্রধান লক্ষণগুলো ছিল- জ্বর (৯২ শতাংশ), কাশি (৬৩ শতাংশ), ঘ্রাণশক্তি লোপ (৫২ শতাংশ)। এ ছাড়া গলাব্যথা, মাথাব্যথা, পাতলা পায়খানা, শ্বাসকষ্ট উপসর্গ ছিল তাদের।

আক্রান্তদের অনেকেই আগে থেকে ডায়াবেটিস (১৫ শতাংশ), উচ্চ রক্তচাপ (২৩ শতাংশ), শ্বাসতন্ত্রের জটিলতা (৯ শতাংশ), হৃদরোগ ইত্যাদি দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ছিলেন। কোভিড থেকে সুস্থ হওয়ার পরে তাদের প্রায় ৫৭ শতাংশের কোনো না কোনো উপসর্গ দীর্ঘদিন বিদ্যমান ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গবেষণা: করোনা নেগেটিভ ২৬ শতাংশ মানুষের শরীরেও অ্যান্টিবডি

আপডেট সময় : ০৪:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১