ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

 ক্রিস্টাল মেথের সবচেয়ে বড় চালান জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ২২০ বার পড়া হয়েছে

ক্রিস্টাল মেথ : ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়ার পালংখালীর রহমতের বিল সীমান্তে অভিযান চালিয়ে ২১ কেজি ৯০ গ্রাম আইস জব্দ করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৬ এপ্রিল জব্দ করা সেটিই ছিল সবচেয়ে বড় আইস মাদকের চালান। এর সঙ্গে জড়িত রুজুরুছ মিয়া (৫১), মো. ইসমাইল (২৩) ও ছৈয়দুল বাশার (৪০) নামের তিনজন গ্রেপ্তার হয়

এ সম্পর্কে সংবাদ সম্মেলন করে রামু বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন বলেছিলেন, আইসের চালানটি উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আনা হচ্ছিল। সেখানে মজুতের পর ছোট চালান আকারে দেশের বিভিন্ন জায়গায় পাচারের পরিকল্পনা ছিল।

এ ঘটনার ১০দিনের মাথায় শনিবার সেই পালংখালীর রহমতের বিল সীমান্তে অভিযান চালিয়ে দেশের সবচেয়ে বড় মাদকের চালান ২৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে র‌্যাব। র‌্যাব বলছে, দেশে এখন পর্যন্ত জব্দ করা ক্রিস্টাল মেথের সবচেয়ে বড় চালান এটি।

এর আগে দেশের কোথায় ২৪ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধারের নজির নেই। রবিবার র‌্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আইস উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানায়নি র‌্যাব।

পুলিশ ও বিজিবি সূত্রের খবর, সম্প্রতি মিয়ানমার থেকে ইয়াবার সঙ্গে পাল্লা দিয়ে দেশে ঢুকছে আইসের বড় চালান। গত এক মাসে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা পাঁচটির বেশি ইয়াবা ও আইসের বড় চালান জব্দ করা হয়েছে। এর আগে ২০২২ সালে সীমান্তের বিভিন্ন স্থান থেকে ২২ কেজি আইস জব্দ করেছিল ৩৪ বিজিবি।

মিয়ানমারে ইয়াবা ও আইসের কারখানার জানিয়ে বিজিবির এক কর্মকর্তারা বলেন, মিয়ানমারে জাতিগত যে অস্থিরতা চলছে, তার সুযোগে সেখানে মাদক কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। কারখানাগুলো বন্ধের বিষয়ে মিয়ানমারের সীমান্তরক্ষীদের একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 ক্রিস্টাল মেথের সবচেয়ে বড় চালান জব্দ

আপডেট সময় : ০৬:৫১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩