ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

কোভিড টিকা আবিষ্কারে সফল গবেষণায় দুই চিকিৎসকের নোবেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ২৮৩ বার পড়া হয়েছে

ড্রু ওয়াইসম্যান ও কাতালিন কারিকো। (বাঁ দিক থেকে)। ছবি: সংগৃহীত।

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোভিডের টিকা আবিষ্কারে বড়সড় ভূমিকা ছিল কাতালিন কারিকো এবং ড্রু ওয়াইসম্যানের। তাঁদের এই কাজের স্বীকৃতি দিয়ে নোবেল পুরস্কারে সম্মানিত করা হল কাতালিন ও ড্রুকে

ভয়েস ডিজিটাল ডেস্ক

চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন কাতালিন কারিকো এবং ড্রু ওয়াইসম্যান। তাদের নিউক্লিওসাইড বেস পরিবর্তন সংক্রান্ত গবেষণা কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য এমআরএনএ টিকা তৈরি করতে সাহায্য করেছে, সেই কারণেই এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে কাতালিন ও ড্রু-কে।

নোবেল অ্যাসেম্বলির তরফে বলা হয়েছে যে, কাতালিন ও ড্রুয়ের যুগান্তকারী অনুসন্ধানের মাধ্যমে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতার সঙ্গে এমআরএনএ-র ঠিক কী রকম সম্পর্ক, সেই ধারণাটাই বদলে গিয়েছে। কোভিডের মতো অতিমারি পরিস্থিতিতে মানুষের প্রাণ বাঁচানোর টিকা তৈরির ক্ষেত্রে এঁদের দু’জনের অবদান অনেকখানি।

২০০৫ সালে এই দুই বিজ্ঞানীর গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছিল। সেই সময় এই গবেষণা বিজ্ঞানী মহলে বেশ নজর কাড়ে । তবে কোভিড অতিমারির সময় তাঁদের গবেষণার প্রয়োগগত দিকটি বিশেষ ভাবে নজরে আসে। ২০২০ সালে তাদের গবেষণার উপর নির্ভর করে তৈরি দু’টি এমআরএনএ টিকা লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছে।

কাতালিন কারিকো ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি হাঙ্গেরির সেজড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেলম্যান স্কুল অফ মেডিসিনের সহযোগী অধ্যাপক। ড্রু ওয়াইসম্যান ভ্যাকসিন গবেষণার অধ্যাপক এবং পেন ইনস্টিটিউট ফর আরএনএ ইনোভেশনের ডিরেক্টর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোভিড টিকা আবিষ্কারে সফল গবেষণায় দুই চিকিৎসকের নোবেল

আপডেট সময় : ১০:৩৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩