ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

কৃষি খাতে রেকর্ড ২৮ হাজার ৮৮১ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে

কৃষি খাতে রেকর্ড ২৮ হাজার ৮৮১ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের কৃষি খাতের উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের জন্য ২৮ হাজার ৮৮১ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। যা আগের অর্থবছরের প্রস্তাবিত ২৭ হাজার ২২৪ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত বাজেটে এ বরাদ্দ ছিল ২৪ হাজার ৮২৫ কোটি টাকা। জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য তুলে ধরে বলেন, কৃষিকে জাতীয় সমৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত করাই সরকারের অঙ্গীকার।

দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার ভিত্তি হিসেবে কৃষি খাতকে আত্মনির্ভর, জলবায়ু-সহিষ্ণু এবং প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থায় রূপান্তর করতে সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সার, বীজ, সেচসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে সরবরাহের উদ্যোগ অব্যাহত থাকবে।

পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণে বিশেষ গুরুত্ব দিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আরও বলেন, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর পাশাপাশি আধুনিক বিপণন ব্যবস্থা ও হিমাগার অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারের লক্ষ্য কৃষকদের শুধু উৎপাদক নয়, সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা। নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তর নিশ্চিত করতে উত্তম কৃষি চর্চা সম্প্রসারণেও সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কৃষি খাতে রেকর্ড ২৮ হাজার ৮৮১ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

আপডেট সময় : ০৯:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬