ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম লাইনে দাঁড়িয়ে স্বস্তি: অল্প সময়েই তেল পেলেন বাইকচালক মোহাম্মদ আলী দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে

কাস্টমসের লকার থেকে গায়েব ৫৫ কেজি সোনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ২৪০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

রবিবার জানা গিয়েছিলো বিমানবন্দর কাস্টমস গুদাম থেকে ১৫ কেজি সোনা গায়েবের খবর। রাত পোহাতেই সেই পরিমাণ বেড়ে দাঁড়ালো ৫৫ কেজিতে। এ নিয়ে বিভিন্ন স্থানে মুখরোচক গল্প, এটাও কি তাহলে সিন্ডিকেট!

ঘটনা স্থল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস গুদাম। চোরাইপথে সোনা পাচারকালে যেসব সোনার জব্দ হয়ে থাকে, সেই সোনা রাখা হয় এই গুদামে। সেই গুদামেই হানা!

আর লকারে থাকা ৫৫ কেজির বেশি সোনা চুরি বা হাওয়া হয়ে গেল। তাও আবার টার্মিনাল ভবনের ভেতরে সুরক্ষিত স্থান থেকে! এমন চুরির লজ্জায় ফেলে দেবার মতো ঘটনা। এনিয়ে তো কুলি-মজুরেরও প্রশ্ন ওঠা স্বাভাবিক।

সংশ্লিষ্ট সূত্র মতে, চাঞ্চল্যকর এই সোনা চুরির ঘটনা নজরে আসে সাপ্তাহিক ছুটির দিন শনিবার। বিষয়টি কাস্টমস গুদামের দেওয়াল বেয়ে বেড়িয়ে আসে রবিবার। বিষয়টি খতিয়ে থেকে শুল্ক বিভাগ একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে ৫ জনের কমিটি গঠিত হয়েছে।

শুল্ক বিভাগের ভাষ্য অনুযায়ী, চুরি হওয়া এসব সোনা ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন সময় জব্দ হয়েছে। কিন্তু এত দিন ধরে এত পরিমাণ সোনা বিমানবন্দরের গুদামে রাখা নিয়েও প্রশ্ন উঠেছে।

এনিয়ে ঢাকা কাস্টম হাউসের কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদের ধারণা, এক দিনে নয়, বিভিন্ন সময়ে লকার থেকে সোনা সরানো হয়েছে। এর সঙ্গে ভেতরের লোকজন জড়িত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাস্টমসের লকার থেকে গায়েব ৫৫ কেজি সোনা

আপডেট সময় : ০৮:৫০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩