ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

কারো গয়ে কাফনের কাপড়, কারো শিকল, বাংলা ব্লকেড আন্দোলনে তরা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ৩০৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাদের স্লোগান কোটার শিকল ভাঙতে হবে, মেধাবীদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।

কারো গয়ে কাফনের কাপড়, কারো শিকল, কেউ মাথায় পতাকা বাধা, এভাবেই চলমান কোটি বিরোধী আন্দোলনে অংশ নেন তারা। এই আন্দোলনের নাম দিয়েছেন বাংলা ব্লকেড।

কোটা সংস্কার ও ২০১৮ সালের মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহালের দাবিতে দেশজুড়ে চলছে শিক্ষার্থীদের বাংলা ব্লকেড নামের কর্মসূচি। রাজশাহীতে রেলপথ অবরোধে ট্রেনের সিডিউল পর্যয় দেখা দেয়।

সোমবার বিকাল থেকেই ঢাকার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা শিক্ষার্থীরা।

অতীতের প্রতিটি আন্দোলনে নতুন মাত্রা যোগ করে বেগবান করতে নানা পদ্ধতি নেয়ার অনুকরণে, এবারের কোটা আন্দোলনকে নতুন মাত্রা দিতে জাতীয় পতাকা, কাফনের কাপড় ও শিকল পরে অবরোধে অংশ নিয়েছেন অনেকে।

সোমবার ঢাকার শাহবাগ মোড়ে এমন দৃশ্যই দেখা গেলো। পিঠে সরকারি বিভিন্ন চাকরিতে কোটা বৈষম্যের তথ্য তুলে ধরে এবং হাতে-গলায় শিকল পরে আন্দোলন অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী তরিকুল ইসলাম।

তার পিঠে লেখা রয়েছে প্রাইমারিতে কোটা ৯৬ শতাংশ, রেলে ৮২ শতাংশ, তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৭০ শতাংশ, প্রথম ও দ্বিতীয় শ্রেণি ও নন-ক্যাডারে ৬০ শতাংশ ও বিসিএসে ৫৬ শতাংশ।

তরিকুল বলেন, দেশে মেধাবীরা কোটার কাছে বন্দি। প্রতিটি চাকরিতে অর্ধেকেরও বেশি কোটা, কোনও চাকরিতে প্রায় শতভাগ। এই কোটা প্রথার কারণে অনেক মেধাবী তরুণ পড়াশোনা শেষে হতাশায় আত্মহত্যা করে। আমাদের এই কোটার শিকল ভাঙতে হবে, মেধাবীদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।

পতাকা গায়ে দিয়ে আন্দোলনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদদীন হলের শিক্ষার্থী শাহরিয়ার রেজা। তার ভাষায়, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আমরা এই লাল-সবুজের পতাকা পেয়েছি। আবারও সেই স্বাধীন দেশে কোটা প্রথার মাধ্যমে বৈষম্য তৈরি মানে এই জাতীয় পতাকার অপমান। আমরা এই বৈষম্য কখনোই মেনে নেবো না। আমাদের ন্যায্য দাবি পূরণ করেই ঘরে ফিরবো।

ঢোলের তালে তালে গান কবিতা ও স্লোগানে স্লোগানে চলছে বাংলা ব্লকেড কর্মসূচি। একদল শিক্ষার্থীকে রাস্তায় প্রতিবাদী গ্রাফিতি আঁকতে দেখা যায়। একে তো কোটার বাঁশ, তার উপরে প্রশ্নফাঁস!

গত ২ জুলাই থেকে নতুন করে কোটা সংস্কার আন্দোলন চলছে। ৭ জুলাই থেকে সারা দেশে রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধের করে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কারো গয়ে কাফনের কাপড়, কারো শিকল, বাংলা ব্লকেড আন্দোলনে তরা

আপডেট সময় : ০৮:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪