ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কাঁদা ছোড়াছুড়ি থেকে বিরত থাকার আহ্বান সেনাপ্রধানের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৪২৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, নিজেরা কাদা ছোড়াছুড়ি মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই দেশ আমাদের সবার উল্লেখ করে সেনাপ্রধান বলেন, আমরা সবাই সুখে-শান্তিতে থাকতে চাই।

আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। সেনাবাহিনীর প্রতি আক্রমণ না করার অনুরোধ জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমাদের সাহায্য করুন, আমাদের আক্রমণ করবেন না, আমাদের অনুপ্রাণিত করুন।

আমরা একমাত্র ফোর্স প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীও কাজ করে যাচ্ছে। অন্য সব বাহিনী, সব অর্গানাইজেশন আজ বিপর্যস্ত। মঙ্গলবার দুপুরে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদতবরণকারী শহীদ অফিসারদের স্মরণে এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২০০৯ সালে তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি) সদর দপ্তর পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদতবরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে মঙ্গলবার এক অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে।

সেনাবাহিনীর প্রতি আক্রমণ না করার অনুরোধ জানিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমাদের সাহায্য করুন, আমাদের আক্রমণ করবেন না, আমাদের অনুপ্রাণিত করুন। আমরা একমাত্র ফোর্স প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীও কাজ করে যাচ্ছে। অন্য সব বাহিনী, সব অর্গানাইজেশন আজ বিপর্যস্ত।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য