ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ২২২ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার রাত ৯.২০ মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ড হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, বিমানবন্দরের সিকিউরিটি চেকিংয়ের জায়গায় এই আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। আর তা দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একসময় বিমানবন্দর এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়।

বিমানবন্দরের ৩সি এক্সিট গেটের কাছে এই অগ্নিকাণ্ড হয়। কীভাবে এই আগুন লেগেছে তা জানা যায়নি। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে বিমানবন্দরের সদস্যরা ছুটে আসেন। পাশাপাশি বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং সিস্টেম থেকে জল ছিটানো হয়।

খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস বিভাগকেও। ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ৮টি ইঞ্জিন। এরপর যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। বিমানবন্দরের যে স্থানে অগ্নিকাণ্ড হয়েছে সে এলাকা ঘিরে রাখে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের সদস্যরা।

যাত্রীদের বাইরে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এক ঘণ্টার চেষ্টায় সেই আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। বিমানবন্দর সূত্রে খবর যাত্রীরা সকলেই নিরাপদে আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন

আপডেট সময় : ০৬:৪৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩