ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

কলকাতার ডিসান হাসপাতালে মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ নাগরিকের ৯ হাজার ৭শ’ রুপিতে এনজিওগ্রাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি

১৫ হাজার রুপি নয়, মাত্র ৯ হাজার ৭শ’ রুপিতে এনজিওগ্রাম সেবা পাবেন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা এবং জ্যোষ্ঠ নাগরিকরা। বাংলাদেশি নাগরিকদের জন্য এই সেবাপ্রদানের ঘোষণা দিল কলকাতার ডিসান হাসপাতাল।

ছাড়কৃত মূল্যে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত সুবিধাটি পাবেন বাংলাদেশের নাগনিকরা। কলকাতার কসবায় অবস্থিত শয্যা সংখ্যার দিক থেকে পূর্ব ভারতের বৃহত্তম- ৭৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত এক বিবৃতিতে একথা জানান।

মুক্তিযোদ্ধারা পাসপোর্ট ও মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এবং জ্যেষ্ঠ নাগরিকরা শুধু পাসপোর্ট দেখিয়ে সেবাটি গ্রহণ করতে পারবেন।

হাসপাতালটিতে ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক সার্জারি ও কার্ডিওথোরাসিক অ্যানেসথেসিয়াসহ হৃদরোগের সমন্বিত সেবা (ইনভ্যাসিভ ও নন-ইনভ্যাসিভ) প্রদান করা হয়।

সব ধরণের হৃদরোগ ও থোরাসিক রোগ নির্ণয় এবং এ সংক্রান্ত চিকিৎসা প্রদান করছে ডিসান। রোগীর সামগ্রিক দিক বিবেচনায় নিয়ে তার জন্য সঠিক ও উপযোগী পটরিষেবা সেবা দিয়ে থাকে হাসপাতালটির হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জনরা।

ইন্টারভেনশনাল কার্ডিওভাসকুলার মেডিসিন এবং কার্ডিওথোরাসিক সার্জারি সেবার ক্ষেত্রে সক্ষমতা ও পরিধি বাড়াতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বৃহৎএই চিকিৎসাসেবা দান প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিকমানের ও জরুরি সেবা নিশ্চিত করতে হাসপাতালটিতে রয়েছে মানসম্মত ও সার্বক্ষণিক অপারেটিং রুম, আইসিইউ, ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরি ও করোনারি কেয়ার ইউনিটসহ (সিসিইউ) ১৯২-স্লাইস কার্ডিয়াক সিটি সেবা; সার্বক্ষণিক সেবা প্রদান করছেন দক্ষ ও অভিজ্ঞ নার্স, প্যারামেডিকস ও বিশেষজ্ঞবৃন্দ।

ডিসান হসপিটালস গ্রুপ’র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে সাশ্রয়ী মূল্যে বৈশ্বিকমানের সেবা প্রদান করা। হৃদরোগ একটি গুরুতর অসুস্থতা যাতে প্রতি বছর অসংখ্য মানুষ আক্রান্ত হয়।

তাই সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়েই সাশ্রয়ী মূল্যে রোগ নির্ণয়ের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিটি রোগীকে নিবেদিত সেবা প্রদানে রয়েছেন আমাদের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, দক্ষ প্যারামেডিকস ও নার্সিং স্টাফ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলকাতার ডিসান হাসপাতালে মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ নাগরিকের ৯ হাজার ৭শ’ রুপিতে এনজিওগ্রাম

আপডেট সময় : ০৯:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩