ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ওড়িশায় ফের ট্রেন দুর্ঘটনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ২৪৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ওড়িশায় ফের ট্রেন দুর্ঘটনা। করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ওড়িশায় ট্রেন দুর্ঘটনা। শুক্রবার ভারতের ওড়িশার বালেসোরের কাছে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পড়ে। তাতে প্রাণ হারায় প্রায় ৩০০ জনের মতো। আহতর ১১ শতাধিক।ভারতীয় সংবাদমাধ্যম এসব তথ্য দেয়।

করমন্ডল দুর্ঘটনার ক্ষত না শুকাতেই মাত্র চার দিনের মাথায় সোমবার ওড়িশায় ফের ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এবার ওড়িশার বারগড় জেলায় লাইনচ্যুত হয়েছে একটি মালগাড়ি। সবশেষ এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

জানা গেছে, চুনাপাথর নিয়ে যাচ্ছিল মালগাড়িটি। কী কারণে সেটি লাইনচ্যুত হল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

ডুংরি চুনাপাথর খনি এবং বারগড়ে একটি সিমেন্ট কারখানার মধ্যে ন্যারো গেজ লাইন রয়েছে। সেটিতেই লাইনচ্যুত হয়েছে মালগাড়িটি। তবে ওই রেলপথের সঙ্গে ভারতের জাতীয় রেল যুক্ত নয় বলে জানা গেছে।

বালাসোরের বাহাঙ্গাবাজার এলাকায় করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর স্থানীয় সময় রবিবার রাত ১০টা ৪০ মিনিটে লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।

প্রথমে ডাউন লাইন দিয়ে একটি মালগাড়ি চালানো হয়। পরে রাত ১২টা ৫ মিনিটে আপ লাইন দিয়ে চালানো হয় আরও একটি ট্রেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ওড়িশায় ফের ট্রেন দুর্ঘটনা

আপডেট সময় : ০১:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩