ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুহত্যার অভিযুক্ত বাবা-ছেলেকে ঘিরে আদিতমারীতে রণক্ষেত্র, এসপিসহ আহত ২০ ইরান-মার্কিন চুক্তি আলোচনায় তিন হাজার কোটি ডলার রাজশাহীর আম ও কালাইরুটি স্বাদে মুগ্ধ মার্কিন অতিথি   বেনজীরকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানো প্রক্রিয়া চলছে: উপদেষ্টা চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের

এমএলসি অভিষেকে ১৮ রান এবং ১ উইকেট সাকিবের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ২৭৭ বার পড়া হয়েছে

এমএলসি অভিষেকে ১৮ রান এবং ১ উইকেট সাকিবের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের জার্সি গায়ে ব্যাট হাতে ১৩ বলে ১৮ রান এবং বোলিংয়ে ৩ ওভারে ৩২ রানে ১ উইকেট নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তার অভিষেক ম্যাচে জয় দিয়ে আসর শুরু করলো লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। টেক্সাস সুপার কিংসকে ১২ রানে হারিয়েছে লস অ্যাঞ্জেলেস।

ডালাসে আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ রানের মধ্যে দুই ওপেনার ইংল্যান্ডের জেসন রয় ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনকে হারায় লস অ্যাঞ্জেলেস। দুই ওপেনার ২ রান করে বিদায় নিলে ক্রিজে আসেন সাকিব। ৩টি চারে মারমুখী মেজাজে শুরু করেছিলেন তিনি। কিন্তু ইনিংসটাকে বড় করতে পারেননি সাকিব। ১৩ বলে ১৮ রান করে সপ্তম ওভারে অস্ট্রেলিয়ার পেসার অ্যারন হার্ডির বলে সাজঘরে ফিরেন সাকিব।

তবে ভারতের উন্মুখ চাঁদের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬২ রানের সংগ্রহ পায় লস অ্যাঞ্জেলেস। ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৫ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন চাঁদ।

জবাবে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের হাফ-সেঞ্চুরির পরও ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রানের বেশি করতে পারেনি টেক্সাস। ৪টি চার ও ২টি ছক্কায় ৩৯ বলে ৫৩ রান করেন কনওয়ে।

চতুর্থ বোলার হিসেবে আক্রমনে এসে ৩ ওভারে ৩২ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। টেক্সাসের হার্ডিকে ১১ রানে শিকার করেন সাকিব। লস অ্যাঞ্জেলেসের পেসার আলি খান ৪ ওভারে ৩৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এমএলসি অভিষেকে ১৮ রান এবং ১ উইকেট সাকিবের

আপডেট সময় : ০১:৪৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪