ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

এবার কোকাকোলার বোতল সরালেন ম্যানুয়েল!

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১ ৩২৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকাকোলা মহাবিপদে পড়ে গেছে। এক ক্রিশ্চিয়ানো রোনালদো সংবাদ সম্মেলনে কোকাকোলার বোতল সরিয়ে দেওয়ায় তাদের ৪ বিলিয়ন ডলার বা প্রায় ৩৪ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। এবার তাদের কফিনে আরও একটা পেরেক ঠুকে দিলেন ইতালির তারকা ফুটবলার ম্যানুয়েল লুকাতেল্লি!

চলতি ইউরো কাপের অন্যতম স্পনসর হল কোকাকোলা। যে কারণে সংবাদ সম্মেলনের টেবিলে সেই পানীয় রাখা থাকে। হাঙ্গেরির বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো সংবাদ সম্মেলনে এসে সামনে রাখা কোকাকোলার বোতল সরিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, স্বাস্থ্য সচেতন রোনালদো কোমল পানীয়ের বদলে সবাইকে পানি খাওয়ার পরামর্শ দেন।

পাঁচবারের বর্ষসেরার দেখানো পথেই যেন হাঁটলেন ম্যানুয়েল। গত বুধবার রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের পর ম্যাচসেরা হিসেবে সংবাদ সম্মেলনে এসে চেয়ারে বসার আগে সামনে থাকা কোকাকোলার দুটি বোতল চোখে পড়তেই সরিয়ে ফেলেন। তার বদলে সামনে এনে রাখেন পানির বোতল। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৩-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন লুকাতেল্লি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এবার কোকাকোলার বোতল সরালেন ম্যানুয়েল!

আপডেট সময় : ০৬:৩৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১