ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

এক মায়ের আর্তনাদ!

শর্মীষ্ঠা বিশ্বাস, (মালদা) পশ্চিমবঙ্গ
  • আপডেট সময় : ০৬:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১ ৩৫০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চারিদিকে একটা ঘুমোট আবহাওয়া। পরিবেশটাই বলে দিচ্ছে, মহামারিকাল! কানপাতলেই শোনা যাচ্ছে অ্যাম্বুলেন্সের পিলে চমকালো সাইরেন। এই বুঝি আবার কেউ আক্রান্ত বা কোন ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতি কাউকে কোন কিছু বলে দিতে হয় না। পরিষ্কার বোঝা যায়।

একটু আগেই ফোন কলে এক মায়ের আর্তনাদ ভেসে আসলো। কান্নায় ভেঙ্গে পড়ে বললো, এক্ষুনি অক্সিজেন লাগবে গো দিদি। আঠারো বছরের একমাত্র ছেলে কোভিড আক্রান্ত! আঠারো বছর বয়সের তরতাজা ছেলেটি কাতরাচ্ছে! তা দেখে কি মায়ের মনে ঝড় বয়ে যায় না? একমাত্র নাড়িকাটা ধন। তার বয়সও হয়েছে। সন্তানের সম্ভাবনাও নেই। কিন্তু অক্সিজেন চাই তার!

অমনি হাজারো মা-বোনের আর্তনাদে ভারি হয়ে ওঠছে ভারতের বাতাস। এখানে শান্তনার বাণী অচল। বর্তমান ভারতের পরিস্থিতি নতুন করে বলার নেই। গোটা বিশ্ব তা দেখছে। ভারতের মৃত্যু ও আক্রান্ত’র মিছিল এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রধান শিরোনাম।

প্রতিনিয়ত আক্রান্ত-মৃত্যুর খবরে মানুষ ওমনিতেই অসুস্থ হয়ে পড়ছে। ভারতের এই দুর্দিনে বিশ্বের অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছে। বৃটেন আস্ত বিমানযোগে অক্সিজেন প্লান্ট পাঠিয়েছে।

রেড ভলান্টিয়ার এই মুহুর্তে পশ্চিম বাংলার প্রতিটি জেলায় দুর্দান্ত কাজ করছে। সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত ফোন নম্বর নিজে কথা বলে নিলাম একটি নির্দিষ্ট নম্বরে।

অবাক হলাম এই ভেবে যে, ভোট সর্বস্ব রাজনীতির এই দেশ, রাজ্য ও সর্বপরি এইকালে প্রায় শুন্য হয়ে যাওয়া লাল পার্টির উদ্যমী একদল যুবক/যুবতীরা ভয়হীনভাবে কবি শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত কবিতার লাইন ‘মানুষ বড় কাঁদছে’র মত করে মানুষের পাশে এসে, কাছ ঘেঁষে দাঁড়াচ্ছে তারা। এর কোন প্রতিদান হয়না।

ভাষাহীন মানুষ। কর্ম দিয়ে অসহায় মানুষের পাশে শক্তির দেওয়াল তুলে দাঁড়ানোকে কি বলবো? এটাতো মেপে দেখার বিষয় নয়।

সাবাস লাল ভলান্টিয়ার্স! সত্যিই, মানুষের থেকে মানুষের দুরত্বের এহেনো ইথারের ঘনত্বের মধ্যেও তোমাদের উজ্জ্বল উপস্থিতি অসহায় মানুষকে সাহস জুগিয়েছে।

তারা বাচার সিড়ি পেয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় আগামীর দিনগুলো মানুষের বন্ধন আরও দৃঢ় হবে, সেই কথা শিখিয়ে যাচ্ছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এক মায়ের আর্তনাদ!

আপডেট সময় : ০৬:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১