ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

এই শীত ভোগাচ্ছে অর্শ? ঘরোয়া টোটকাতেই নিরাময়!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ২৭৮ বার পড়া হয়েছে

এই শীত ভোগাচ্ছে অর্শ? ঘরোয়া টোটকাতেই নিরাময়!

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অতিরিক্ত ওজন, ফাইবারজাতীয় খাবার না খেলে, কোষ্ঠকাঠিন্য থাকলে, অর্শের সমস্যা হতে পারে। শুরুতেই সতর্ক না হলে, সমস্যাগুলি ভয়াবহ রূপ নিতে পারে

ভয়েস ডিজিটাল ডেস্ক

শীতকালে অনেকেরই জল খাওয়ার বিষয়ে অনীহা। পর্যাপ্ত জল না খেলে শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে। যার ফলে অর্শের সমস্যা দেখা দিতে পারে। ডাক্তারি পরিভাষায় যা হেমারয়েড নামে পরিচিত।

চিকিৎসকেরা বলছেন, পরিবারে কারও এই ধরনের সমস্যা থাকলে অন্যদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এ ছাড়া অতিরিক্ত ওজন, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে, ফাইবারজাতীয় খাবার না খেলেও সেখান থেকে অর্শের সমস্যা হতে পারে।

এ বিষয়ে শুরুতেই সতর্ক না হলে, সমস্যাগুলি ভয়াবহ রূপ নিতে পারে। কিন্তু বিষয়টি এমন যে উপসর্গ দেখা দিলেও তা নিয়ে খোলামেলা ভাবে কথা বলতে সঙ্কোচ বোধ করেন অনেকে।

মলম, ওষুধে কাজ না হলে তখন অস্ত্রোপচার ছাড়া আর অন্য কোনও উপায় থাকে না। এক্ষেত্রে ঘরোয়া কিছু টোটকা মেনে চলতে পারলে সমস্যা নিয়ন্ত্রণে থাকতে পারে।

এই শীত ভোগাচ্ছে অর্শ? ঘরোয়া টোটকাতেই নিরাময়!
এই শীত ভোগাচ্ছে অর্শ? ঘরোয়া টোটকাতেই নিরাময়!

ঘরোয়া পদ্ধতিতে অর্শের কষ্ট বশে রাখার উপায়:

১) নিয়মিত ফাইবারযুক্ত খাবার খেলে কষ্ট নিয়ন্ত্রণে রাখা যেতে পারে।

২) শীত, গ্রীষ্ম, বর্ষা যে কালই হোক, পর্যাপ্ত জল খেতে হবে। শরীরকে আর্দ্র রাখতে পারলে তবেই অর্শের কষ্ট ঠেকানো যেতে পারে।

৩) গরম জলের ভেপার নিতে হবে। সরাসরি মলদ্বারে গরম বাষ্প নিতে পারলে ভাল।

৪) কোষ্ঠকাঠিন্যের সমস্যা যাতে না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে।

৫) দীর্ঘ ক্ষণ এক জায়গায় বসে থাকা যাবে না। কাজের মাঝেও উঠে হেঁটে আসতে হবে।

কী ধরনের উপসর্গ দেখলে সতর্ক হবেন?

১) মলত্যাগ করার সময়ে প্রচণ্ড ব্যথা, যন্ত্রণা হলে তা অর্শের লক্ষণ হতে পারে।

২) মলত্যাগ করার সময়ে মলদ্বার থেকে রক্তপাত হলেও সতর্ক থাকতে হবে।

৩) রাতে ঘুমোতে যাওয়ার সময়ে মলদ্বারে চুলকানি বা কোনও রকম অস্বস্তি হলেও খেয়াল রাখতে হবে সেখান থেকে অন্য দিকে মোড় নিচ্ছে কি না।

৪) মলদ্বারের আশপাশে ফুলে থাকলে বা টিউমারের মতো কিছু হয়েছে বলে বুঝতে পারলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এই শীত ভোগাচ্ছে অর্শ? ঘরোয়া টোটকাতেই নিরাময়!

আপডেট সময় : ০৯:১৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩