ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান

ঋষি’র কবিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ৫১৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরকীয়া

পরকীয়া আকাশের ডাঙায় পাখি
পরকীয়ায় প্রেম খোঁজে পাখির ঠোঁট ,আকাশের ডানা ,
পরকীয়ার বুকে তিন প্রহরের উৎসব চলে
তাই প্রেমিকার বুকে পাখি মেরে ফেলা সম্ভব
স্নান করে নিংড়ে কুঁচি কুঁচি করে ছড়িয়ে ফেলা ।
.
পরকীযায় পুরুষ হয় ,পরকীয়ায় নারী হয়
পরকীয়ার জিহ্বায় স্বাদ খোঁজে মানুষ ,তবু বেদুইন হতে থাকে
তবু পরকীয়ায় শরীর ডিঙিয়ে ন্যাংটো শরীরে সাপ আর ঈগল খেলা করে
আর শরীরের নিচে চাপা পড়া আত্মা আকাশ খোঁজে
তবুও নিশ্বাস খোঁজে ফেরে পাখির আস্তানা।
.
পরকীয়ায় লোকে বই কেনার থেকে কন্ডোম বেশি কেনে
পরকীয়ায় পরস্ত্রী ,সমাজ ,গোপন অন্তর্বাস ,সময়ের ব্লাউজের মাপ
সব কেমন গুলিয়ে যায় ,
সত্যি মানুষের বুকের মাপ নেওয়া মোটেও সহজ কাজ নয়।
পরকীয়ায় নারী সর্বদা উলঙ্গই থাকে
নারীর বুকের স্তন তখন অন্যভূমি
সেই স্তন যখন শুকিয়ে যায় ,চাপা পরে পরকীয়ায়
হাজারো ফুলের মালা
হাজারো নারী একলা তখন।

আমি ভাবছি পরকীয়া কি শুধু মানুষের শরীরে থাকে
কারণ পরকীয়ায় কেউ কবিতা লেখে না
পরকীয়ায় কেউ কাউকে আদর করে না
পরকীয়ায় পুরুষ নারীকে বলে তুমি ফুলের থেকে সুন্দর
আর নারী বলে আমি শুধু তোমার গোপন অন্তর্বাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঋষি’র কবিতা

আপডেট সময় : ০৭:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩