ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

উপনির্বাচনে জয়ী মমতা ব্যানার্জ্জীকে বাংলাদেশের বিদেশমন্ত্রীর অভিনন্দন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৭:০১ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১ ৪০০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

মমতা ব্যানার্জ্জীকে লেখা এক অভিনন্দন বার্তায় ড. মোমেন প্রত্যাশা ব্যক্ত করেন যে, পারস্পরিক মঙ্গল ও উন্নয়নের স্বার্থে, আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং পরিপূরক হবে ।

ড. মোমেন বলেন, টানা তৃতীয় মেয়াদে ভবানীপুর নির্বাচনী এলাকায় বিপুল বিজয়, মমতা ব্যানার্জ্জীর নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অব্যাহত আস্থা ও সুগভীর বিশ্বাসের

প্রতিফলন। মমতা ব্যানার্জ্জীর যোগ্য নেতৃত্বে পশ্চিমবঙ্গের জনগণের সর্বাঙ্গীণ উন্নতি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

ড. মোমেনকে ধন্যবাদ মমতা ব্যানার্জ্জীর

বাংলাদেশের বিদেশ মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। সাম্প্রতিক উপনির্বাচনে জয় লাভের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে লেখা ড. মোমেনের এক অভিনন্দন বার্তার প্রতিউত্তরে এ ধন্যবাদ জানান।

বাংলাদেশ অত্যন্ত কাছের উল্লেখ করে মমতা ব্যানার্জ্জী বলেন, ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে চিন্তা-চেতনা-মননে আমরা একে অপরের অত্যন্ত আপন। এই সুসম্পর্ক আগামীদিনে খুবই যত্নের সঙ্গে লালন করবেন বলে তিনি পত্রে উল্লেখ করেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মানুষ বরাবর আমাদের ওপর আস্থা রেখেছেন, আবার রাখলেন। জনগণের এই ভরসা ও ভালোবাসাকে আমরা যোগ্য সম্মান দেবো, সুখে-দুঃখে সবসময় তাঁদের পাশে থাকব। ড. মোমেন ও তার পরিবারের সদস্যদের শারদীয়ার আগাম শুভেচ্ছা জানান মমতা ব্যানার্জ্জী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উপনির্বাচনে জয়ী মমতা ব্যানার্জ্জীকে বাংলাদেশের বিদেশমন্ত্রীর অভিনন্দন

আপডেট সময় : ০৫:৪৭:০১ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১