ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের কফির উৎপাদন বাড়লেও চাষ ও বাজারজাতকরণে সংকট শাশ্বতী গুহ’র কবিতা ‘আজও আমার কিছু বলার ছিল’ দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের

উত্তর প্রদেশে প্রকাশ্যে গুলি করে দুই ভাকে খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ২৬৯ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভারতে রাজ্যসভার সাবেক এক সদস্য এবং তার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। অপহরণের একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত ছিলেন। আতিক-আশরফের মাথায় গুলি চালানোর পরেও ডজনেরও বেশি রাউন্ড গুলি চালান আততায়ীরা। আর গোটা ‘অপারেশন’টি শেষ হয় মাত্র ২২ সেকেন্ডে।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনার আগে হাসপাতালে রেকি করে গিয়েছিলেন অভিযুক্তরা। দু’দিন ধরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি হোটেলেও ছিলেন। সুযোগের অপেক্ষায় ছিলেন।

এফআইআরে বলা হয়েছে, যে সময়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আতিক, সেই সময় শুটারদের মধ্যে এক জন তার হাতে ধরা বুম এবং ক্যামেরা ফেলে দেন। তার পরই পিস্তল বার করে পর পর গুলি চালান। এই হামলায় এক কনস্টেবল আহত হয়েছেন।

অভিযুক্তদের মধ্যেও আহত হয়েছেন এক জন। তার পরই অভিযুক্তরা হাত থেকে পিস্তল ফেলে দেন। আত্মসমর্পণ করেন। এই ঘটনায় কয়েক জন সাংবাদিকও সামান্য আহত পেয়েছেন বলে জানায় পুলিশ।

হত্যা ও হামলার একটি মামলায় বৃহস্পতিবার গ্রেপ্তারের পর আতিক আহমেদ নামে সাবেক বিধায়ককে শনিবার রাতে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছিল পুলিশ। রাত সাড়ে ১০টার নাগাদ মেডিকেল কলেজের কাছে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।

এ সময় খুব কাছ থেকে পিস্তল বের করে তার মাথায় গুলি করা হয়। সেই সময় পাশে দাঁড়ানো তার ভাই আশরাফকেও গুলি করে হত্যা করা হয়। যারা গুলি করেছিলেন, তারা সাংবাদিক সেজে দাঁড়িয়ে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য